অপরাধ

ফার্মগেটের পর এবার মিরপুরেও বাসে আগুন

ফার্মগেটের পর এবার মিরপুরেও বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের পর এবার মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সড়কের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের বাসটিতে কে বা কারা আগুন দেয়। এ সময় বাসের চালক ও অন্য কর্মীরা আশপাশে ছিলেন না।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৯টা ১০ মিনিটে তারা বাসে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিষয়:দুর্বৃত্ত পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…