ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনে ফায়ার অ্যালার্ম

ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসের আগুন থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে লাভলী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
পরে ধোঁয়ার কারণে মেট্রোরেল স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






