ফুটবল

ইতালির লিগে বুফনের ৩০ বছর পর ছেলের অভিষেক

ফুটবল খেলোয়াড় মাঠে দৌড়াচ্ছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির লিগে বুফনের ছেলের অভিষেকের সময় ফুটবল মাঠে খেলোয়াড়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের সিরি আ’তে অভিষেক হয়েছিল ৩০ বছর আগে। তার ছেলে লুইস, ২০২৩ সাল থেকে পিসার স্কোয়াডে থেকে লিগে মূল দলে জায়গা পাননি। রোববার বোলোগনার বিপক্ষে প্রথম মাঠে নেমেছেন লুইস।

বুফনের ছেলের অভিষেক দিনে পিসা ৪-০ ব্যবধানে হেরেছে বোলোগনার বিপক্ষে। ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামে ১৭ বর্ষী লুইস। স্বাদ পান সিরি আ’তে খেলার। তিনি ১৫ মিনিট মাঠ মাতানোর সুযোগ পান।

১৭ নভেম্বর ১৯৯৫ সালে সিরি আ’তে গ্লাভস হাতে অভিষেক হয়েছিল বুফনের। ৫ অক্টোবর ২০২৫ পিসার উইঙ্গার হয়ে তার ছেলে নামলেন। ইতালির হয়ে না খেললেও লুইস চেক প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলে তিন ম্যাচ খেলেছেন।

পিসা ৩৪ বছর পর সিরি আ’তে ফিরেছে। লম্বা সময় তারা ছিল অবনমন এলাকায়। চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০ গোল হজম করেছে ক্লাবটি। এক ম্যাচেও জেতেনি তারা।

বিষয়:ইতালি বুফন লুইস সিরি আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…