ফুটবল

মেসির প্রথম অর্জন মনে করিয়ে বার্সার বিশেষ বার্তা

মেসির প্রথম অর্জন মনে করিয়ে বার্সার বিশেষ বার্তা

বুয়েন্স আয়ার্সে মনুমেন্টাল স্টেডিয়ামে শেষ বাঁশির মধ্য দিয়ে বিদায় হয়ে লিওনেল মেসির। আর্জেন্টিনাকে বিদায় বলার ম্যাচে ঐতিহাসিক সব মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবলবিশ্ব। সবাই দিচ্ছেন আবেগঘন বার্তা। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা ২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক জয়ের স্মৃতি টেনেছে, আর্জেন্টিনা জার্সিতে মহাতারকার প্রথম আন্তর্জাতিক অর্জন ছিল সেটি।

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে বেনিনের বিপক্ষেও মেসি ছিলেন অদম্য লড়াকু। ম্যাচ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বেনিনের বিপক্ষে এক গোলের পাশাপাশি দুই অ্যাসিস্ট করেছেন এলএমটেন, ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তে দল।

ম্যাচের পর মেসিকে নিয়ে বার্সেলোনা লিখেছে, ‘২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সেই স্বর্ণপদক থেকে শুরু করে আলবিসেলেস্তেদের হয়ে প্রতিটি পদক্ষেপে ইতিহাস গড়া এক অবিস্মরণীয় ক্যারিয়ার। অভিনন্দন লিও, আর্জেন্টিনার জার্সিকে আরও বেশি প্রতীকী ও আইকনিক করে তোলার জন্য।’

বিষয়:বার্সেলোনা বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…