আন্তর্জাতিক

কাতারে থাকা ব্রিটিশ ও মার্কিনীদের ‘নিরাপদ স্থানে আশ্রয়’ নিতে পরামর্শ

নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী একটি ভবনের সামনে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী একটি ভবনের সামনে অবস্থান করছে, সম্ভবত নিরাপত্তা নিশ্চিতের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে অবস্থানরত ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (২৩ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, এর কারণ হিসেবে ‘ব্যাপক সতর্কতা’ অবলম্বনের কথা বলা হয়েছে। অন্য আর কোন বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করা উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি। তিনি বলেন, ‘কাতারে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার সুপারিশ করছে সরকার।’

পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আপডেটে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করে একই কাজ করতে বলার ফলে এই নির্দেশিকা এসেছে।

কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। এর আগে কাতারে মার্কিন দূতাবাস আল-উদেইদ ঘাঁটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করে। ঘাঁটিতে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করার নির্দেশনাও দিয়েছে। এছাড়া ঘাঁটি থেকে ডজনখানেক সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।

বিষয়:ইরান-ইসরায়েল সংঘাত ইসরাইল-ইরান সংঘাত কাতার নিরাপদ আশ্রয় মার্কিন নাগরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…