ফুটবল

কোচ আমাকে অধিনায়ক হতে বললে হব: হামজা

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

কোচ আমাকে অধিনায়ক হতে বললে হব: হামজা

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর আয়োজক বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা ঘরের মাঠে শিরোপা জিতবে লাল-সবুজের দল। আসরে একম্যাচ হাতে রেখে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তার আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জানান, কোচ যদি চায় অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত তারকা মিডফিল্ডার।

বুধবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচের আগেরদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন হামজা-শমিত সোমরা। অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলের হামজা চৌধুরী।

সেখানে অধিনায়কত্ব প্রসঙ্গে বলেছেন, ‘কোচ যদি চান আমি অধিনায়ক হই, তবে আমি অধিনায়ক হব। দলে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, আমি বাংলাদেশের হয়ে ১০ ম্যাচেরও কম খেলেছি। তাই আমার মনে হয়, আসল বিষয় হল-ড্রেসিংরুমে সবাই যেন একই মানসিকতায় থাকে। এখানে অনেকটা পরিবারের মতো পরিবেশ বিরাজ করে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কোচ যে সিদ্ধান্তই নেবেন, আমি তা মেনে নেব।’

বিষয়:বাংলাদেশ শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ হামজা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…