ক্রিকেট

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে পাকিস্তান। গ্রুপপর্বের শেষের ম্যাচে নেপালকে ১০১ হারায় দলটি। সেমিতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে গ্রুপ-বি রানার্সআপ হয়ে সেমিফইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

মঙ্গলবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক বিপুল প্রসাদ শর্মা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটে নেমে ৪৩.৪ ওভারে ১৭৪ রানে থামে নেপাল।

টসে হেরে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান করেন উসমান খান এবং জাহাঙ্গীর বিলাল। উসমান খান ৩৪ বলে ১৯ রান করে আউট হলে জুটি ভাঙে। আরেক ওপেনার জাহাঙ্গীর বিলালও ২২ রান করে সাজঘরে ফেরেন।

আব্দুল কাদির ১৫ বলে ৬৫ করে আউট হলে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেট ‍জুটিতে অধিনায়ক ফারহান ইউসুফ এবং আহমেদ হোসেন মিলে ১৩৫ রানের জুটি গড়েন। দলীয় ১৯৯ রানে ফারহান ৯৫ বলে ৭৪ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে হাসনাইন আব্বাস দারকে নিয়ে বড় সংগ্রহের পথে চলেন আহমেদ হোসেন। দলীয় ২৫৬ রানে আহমেদ হোসেন ৭৩ বলে ৮৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। শেষদিকে আব্বাস দারের ২৫ রানের উপর ভর করে ২৭৫ রান করে পাকিস্তান।

নেপাল বোলারদের মধ্যে ৩ উইকেট নেন বিপিন শর্মা। ২ উইকেট নেন সুশীল রাওয়াল। ১টি করে উইকেট নিয়েছেন অভয় যাদব ও শচীন ভাট।

লক্ষ্য তাড়ায় নেমে ৪৮ রানে উদ্বোধনী ভাঙে নেপালের। ১৯ বলে ১৪ করে আউট হন ওপেনার সোহাইল কুনওয়ার। দলীয় ৬০ রানে আরেক ওপেনার নিরাজ কুমার যাদবকে হারায় নেপাল। যাদব ৫৯ বলে ২৯ রান করেন।

তৃতীয় উইকেটে সূর্যাংশু কৈরালা ও রোহিত চাঁদ মিলে ৪৪ রানের জুটি গড়েন। দলীয় ১০৪ রানে সূর্যাংশু কৈরালা ৫০ বলে ২২ করে আউট হন। একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ করার চেষ্টা করেন রোহিত। দলীয় ১৪১ রানে ৫৪ বলে ৩৭ রান করে আউট হন রোহিত। ম্যাচে আর কোন ব্যাটার প্রতিরোধ গড়তে না পারলে ১৭৪ অলআউট হয় নেপাল।

পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন আহমেদ হোসেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ হুজাইফা ও মোহাম্মদ সায়েম। ১টি করে উইকেট নেন রিজওয়ানউল্লাহ ও জাহাঙ্গীর বিলাল।

গ্রুপ-এ’র অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচ জিতে সেমিতে গ্রুপরানার্সআপ হয়ে পা রেখেছে তারা। শেষ চারে বি গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

বিষয়:আফগানিস্তান ছেলেদের অনূর্ধ্ব-১৯ পাকিস্তান বাংলাদেশ ভারত সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…