পিকাবুতে ফিরছে ১১.১১ বিগেস্ট সেল, সর্বোচ্চ ৮৫ শতাংশ ছাড়

ছবি: সংগৃহীত
বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন ‘১১.১১ বিগেস্ট সেল’ নিয়ে ফিরছে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু। এবারের আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়, মেগা প্রাইস ড্রপ, ফ্রি ডেলিভারি ও ফ্রি ইনস্টলেশনসহ নানা আকর্ষণীয় অফার।
গত বছর প্রথমবারের মতো ১১.১১ ক্যাম্পেইন আয়োজন করে ব্যাপক সাড়া পায় পিকাবু। সেই ধারাবাহিকতায় এবার আরও বেশি অফার ও সাশ্রয়ের সুযোগ নিয়ে ক্যাম্পেইনটি সাজানো হয়েছে।
এবারের আয়োজনে হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স ও স্মার্টফোনসহ বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়। নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, ১১ টাকা ও ১ হাজার ১১১ টাকার ডিল এবং সীমিত সময়ের জন্য বিশেষ প্রাইস ড্রপের সুযোগও থাকছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কার্ডে পেমেন্টের মাধ্যমে পাওয়া যাবে বাড়তি ছাড় ও সুবিধা।
ক্যাম্পেইনে হায়ার, হিসেন্স, ওয়ালটন, হুইরলপুল, হিটাচি, অনার, স্যামসাং, আইসিই ও ফিলিপসসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল ও অথরাইজড পণ্য পাওয়া যাবে বিশেষ দামে। স্মার্টফোন, গ্যাজেট, টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনের পাশাপাশি লাইফস্টাইল ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যেও থাকছে ছাড়।
পিকাবু জানিয়েছে, গ্রাহকদের আস্থা ধরে রাখতে অরিজিনাল পণ্য, অফিসিয়াল ওয়ারেন্টি, নির্ভরযোগ্য ডেলিভারি ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ডেলিভারির পাশাপাশি ঢাকার নির্দিষ্ট এলাকায় রয়েছে এক্সপ্রেস ও একই দিনে পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআই, ক্যাশ অন ডেলিভারি এবং একাধিক পেমেন্ট পদ্ধতিতে কেনাকাটার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু মূল্যছাড় দেওয়া নয়, বরং গ্রাহকদের সাশ্রয়ী দামে মানসম্মত ও অরিজিনাল পণ্য কেনার সুযোগ তৈরি করা। গত বছরের সফলতার পর এবারের ক্যাম্পেইনে আরও বেশি অফার ও কেনাকাটার নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা করছে পিকাবু।
১১.১১ বিগেস্ট সেলের অফার ও বিস্তারিত জানতে ভিজিট করা যাবে পিকাবুর ওয়েবসাইট www.pickaboo.com এবং প্রতিষ্ঠানটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে।






