চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিনিসিয়াসকে ব্যালন ডি’অর দিলে বড় অপরাধ হবে’

বলছেন ব্রাজিলিয়ান সমর্থক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচ জয়ের পর সেলেসাওদের নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। হারের পর এক ব্রাজিলিয়ান সমর্থক লিখেছেন ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি’অর দিলে তা খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য হবে।

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল জাতীয় দলে ততটাই অনুজ্জ্বল। লাতিন অঞ্চল থেকে বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের ম্যাচে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেন ২৪ বর্ষী তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘আমরা এমন কাউকে ব্যালন ডি’অর জিততে দেখতে চাই না যে জাতীয় দলের প্রতিটি ম্যাচে ভুতের মত অদৃশ্য থাকে। ব্যালন ডি’অরে এমন হলে সেটা হবে খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ।’

আরেক সমর্থক লিখেছেন, ‘এটা বাড়াবাড়ি নয়, ভিনিসিয়াস ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে খেলোয়াড়। আমরা ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ীর কথা বলছি। সে ব্রাজিলের জন্য কখনও পারফর্ম করেনি। এ অবস্থায় ব্রাজিল তাকে কিভাবে খেলায়?’

ব্রাজিলের আরেক সমর্থক লিখেছেন, ‘ম্যাচে ব্রাজিলের কাছে বল ছিল ৭০ শতাংশের বেশি। কিন্তু ভিনিসিয়াস সবমিলিয়ে মোট ৩৭ বার বলে পা ছুঁইয়েছে যা উদ্বিগ্নের বিষয়। বিষয়টি এমন না যে, তিনি চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না। সে আসলে খেলার মধ্যেই নেই।’

ফিফার লাতিন অঞ্চলের বাছাইয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। মোট ১০ ম্যাচ খেলা সেলেসাওদের পয়েন্ট ১০, সবার উপরে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এরপর আগামী মাসে চিলি ও পেরুর সঙ্গে লড়বে ব্রাজিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিলিপেরুপ্যারাগুয়েব্যালন ডি”অরব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT