চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ হতে চান মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া নিয়ে বহু আগে থেকেই চলছে আলোচনা। ইতালিয়ান এই কোচ যেন রিয়াল মাদ্রিদেই থেকে যান, সেই পরামর্শ দিয়েছিলেন হোসে মরিনহো। তবে নতুন খবর, মরিনহো নিজেই এবার সেলেসাওদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, রোমার সঙ্গে চুক্তি শেষে ৬০ বর্ষী কোচ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হতে চান। ২০২৪ সালের ৩০ জুন ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মনে করেন, ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। এর প্রেক্ষিতে ভবিষ্যতে তার কোনো জাতীয় দলের ভূমিকা নেয়ার সময় এসেছে।

চলতি গ্রীষ্ম মৌসুম শুরুর আগে সৌদি প্রো লিগের একটি ক্লাবের কাছ থেকে মরিনহো লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন। তবে রোমার সঙ্গে বিদ্যমান চুক্তির প্রতি সম্মান দেখিয়ে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।

সম্প্রতি ইতালির এক রেডিও চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তিকে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার মতে, ক্লাবটি যে মর্যাদায় রয়েছে সেটি পরিচালনার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি।

‘আমি মনে করি এখনো কেউ রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইলে তিনি শুধুই একজন পাগল। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ইশারাতেই কার্লো থাকবেন বলেই আমি নিশ্চিত। কারণ তিনি রিয়াল মাদ্রিদের জন্য উপযুক্ত এবং রিয়াল মাদ্রিদ তার জন্য উপযুক্ত।’

Reneta

মরিনহোকে প্রশ্ন করা হয়েছিল রিয়ালে কোচ আর কখনো ফিরে যাবেন কিনা। পর্তুগিজ কোচের ভাষ্য ছিল, ‘আমি রিয়াল মাদ্রিদে ফিরব? যখন আপনার একজন সুপার কোচ থাকবেন, তখন আপনি কেন অন্যের কথা ভাববেন? ডন ফ্লোরেন্তিনোকে আমি খুব ভালো করে চিনি। তিনি একজন অতি বুদ্ধিমান মানুষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিপেরেজব্রাজিলমরিনহোরিয়াল মাদ্রিদরোমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT