চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলাকে নিয়ে যে কারণে ‘সতর্ক’ ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি স্বস্তিতে নেই ব্রাজিল। একে তো অধারাবাহিক পারফরম্যান্স, তারমধ্যে চোটজনিত সমস্যায় ঠাসা দলটি। এমন বাস্তবতায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪তম দল ভেনেজুয়েলার বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নামবে মাঠের লড়াইয়ে। কখনও বিশ্বকাপ খেলতে না পারা এই দলটিকে নিয়েও বেশ সতর্ক সেলেসাও কোচ ডোরিভাল জুনিয়র।

ভেনেজুয়েলার মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ব্রাজিলের ম্যাচটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

৬২ বর্ষী ব্রাজিলীয় কোচ বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে। সাউথ আমেরিকান ফুটবল এখন অনেক এগিয়েছে। বেশিরভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু পরের সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১০ ম্যাচে ৪ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১০ ম্যাচ করে খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৬ পয়েন্ট করে নিয়ে সেলেসাওদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে আছে উরুগুয়ে।

Reneta

ভেনেজুয়েলার পরের ম্যাচে ২০ নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশ সময় ভোর পৌনে ৭টায় বছরে নিজেদের শেষ পরীক্ষায় উরুগুয়ের মুখোমুখি হবে ডোরিভাল জুনিয়রের দল। সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় হবে খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইডোরিভাল জুনিয়রব্রাজিলভেনেজুয়েলালাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT