বিনোদন

হলিউড অভিনেতা কুপারকে চেনা দায়!

অবসরপ্রাপ্ত ব্যক্তি চা পান করছেন, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বৃদ্ধ ব্যক্তি ক্যাফে বা রেস্টুরেন্টে বসে চা পান করছেন, শান্ত পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তী সুরকার লিওনার্দ বের্নস্টেইনের ভূমিকায় ‘মায়েস্ত্রো’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ব্র্যাডলি কুপার। এই চরিত্রে অভিনেতার ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। সেখানে চেনাই যাচ্ছে না তাকে!

সাদা চুল, মুখে বয়সের ছাপে একেবারেই অন্যরকম লাগছে ব্র্যাডলি কুপারকে। ছবির শুটিং শুরু হয়েছে নিউ ইয়র্কে। এই ছবি পরিচালনাও করছেন অভিনেতা। নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

‘মায়েস্ত্রো’ ছবিতে ব্র্যাডলি কুপারের পাশাপাশি অভিনয় করেছেন মায়া হক, ক্যারে মুলিগান ও ম্যাট বোমার।

হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, ‘মায়েস্ত্রো’ ছবিতে লিওনার্দ বের্নস্টেইন ও ফেলিচিয়া কন মন্টেলেগরের প্রেমের গল্প তুলে ধরা হবে। তাদের প্রেমের পথ ছিল নানা জটিলতায় ভরা। সেই সব ঘটনাগুলো তুলে ধরা হবে ছবিতে।

ব্র্যাডলি কুপারের নতুন এই লুক মুগ্ধ করেছে ভক্তদের। অনেকেই বলছেন, শুধু দারুণ মেকআপের জন্যই ছবিটি দেখতে চান তারা। কেউ কেউ বলছেন, এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে যেতে পারেন ব্র্যাডলি কুপার।

বিষয়:ব্র্যাডলি কুপার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…