বিনোদন

প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন ব্র্যাডলি-জিজি

মার্কিন সুপার মডেল জিজি হাদিদের প্রেমে মজেছেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার।

ব্র্যাডলি ও জিজি প্রেমের সময় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের জল্পনায় ব্র্যাডলি ও জিজি একসঙ্গে দেখা যাচ্ছে, তাদের হাসি ও চোখে প্রেমের স্পর্শ ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন সুপার মডেল জিজি হাদিদের প্রেমে মজেছেন হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে চলছিল জল্পনা। অবশেষে চুমু খেয়ে প্রেমে সিলমোহর দিলেন এই তারকা জুটি।

সম্প্রতি নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয় ডিনারে গিয়েছেন ব্র্যাডলি কুপার ও জিজি হাদিদ। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন তারা। ছবিতে ব্র্যাডলি কুপারকে চুমু খেতে দেখা গেছে জিজিকে।

জানা গেছে এদিন এই জুটির সাথে তাদের বন্ধুরাও ছিলেন। এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে রেস্তোরাঁয় গিয়েছিলেন তারা।

গত বছরের অক্টোবর থেকে সম্পর্কে জড়িয়েছেন ব্র্যাডলি কুপার ও জিজি হাদিদ। এরপর তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। লন্ডনের রাস্তায় হাত ধরে দুজনকে একসঙ্গে হাঁটতেও দেখা গেছে।

জিজি ও ব্র্যাডলি কুপার নিজেদের পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। কুপারের মা গ্লোরিয়া ক্যাম্পানোর সঙ্গে একাধিকবার দেখা করেছেন জিজি হাদিদ।

সূত্র: এনডিটিভি

বিষয়:জিজি হাদিদ ব্র্যাডলি কুপার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…