গিগির সঙ্গে ডিনার ডেটে ব্র্যাডলি কুপার!

Bradley Cooper seen with a woman during a dinner outing, using his phone, in a lively night setting. Channel i News – চ্যানেল আই নিউজ
লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল গিগি হাদিদের। তবে সেই সম্পর্কের ইতি হয়েছে মাস খানেক আগেই। এবার ব্র্যাডলি কুপারের সঙ্গে ডিনার ডেটে দেখা গেল সুপারমডেল গিগিকে।
হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে গিগিকে ডিনার ডেটে দেখে অবাক হয়েছেন অনেকেই। গিগি পরেছিলেন সাদা রঙের ক্রপড টপ। সাথে ওভারসাইজড কালো লেদার জ্যাকেট এবং মিনি স্কার্ট। ব্র্যাডলি কুপার পরেছিলেন নীল রঙের টিশার্ট। তার উপরে সাদাকালো চেক শার্ট। সাথে জিন্স। মাথায় ক্যাপও ছিল।
নিউ ইয়র্ক শহরে একসঙ্গে দেখা গেছে গিগি-কুপারকে। তারা ভিয়া কারোটা রেস্তোরাঁয় গিয়েছিলেন। ডেইলি মেইলের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ডিনার ডেটে গিয়েছিলেন তারা। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তারা।
একটি ছবিতে দেখা গেছে গিগি নিচের দিকে তাকিয়ে আছেন। এসময়ে ব্র্যাডলি কুপার ফোনের স্ক্রিন দেখছেন। গিগির সঙ্গে বডিগার্ড ছিলেন। একই গাড়িতে চড়ে চলে যান তারা।
এবছরের শুরুতে গিগির সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তাদের সম্পর্ক এগিয়েছিল অনেকটাই। গিগির মায়ের সঙ্গে দেখা করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে শেষ পর্যন্ত টিকলো না সেই সম্পর্ক।
২০২২ সালে ব্রিটিশ গায়ক জায়ান মালিক ও আমেরিকান মডেল গিগি হাদিদের সম্পর্ক ভেঙ্গে যায়। এই জুটির ছোট একটি কন্যা সন্তানও আছে। তার নাম খাই।
Bradley spotted Yesterday night with Gigi hadid in New York.#bradleycooper #GigiHadid pic.twitter.com/RcBIyf4Ma8
— BradleyCooperNews (Fan Account) (@BCooperfanpage) October 6, 2023
সূত্র: হিন্দুস্তান টাইমস






