চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার অভিনয়ে মুগ্ধ তামিল ভিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

তামিল, তেলেগু ও বলিউড সিনেমার দর্শকের কাছে অতি পরিচিত এক মুখ প্রদীপ রাওয়াত। এই অভিনেতা বাংলাদেশের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করছেন। এতে কাজ করার সুবাধে ছবির মূখ্য চরিত্রে অভিনয় করা বর্ষাকে তুলনা করলেন ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে!

চেন্নাইয়ের পর মানিকগঞ্জে শুটিং চলছে ‘নেত্রী’ সিনেমার। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই লটে সিনেমাটির ৫০ শতাংশ কাজ শেষ হবে। বাকি অংশের শুটিং হবে তুরস্কে। সিনেমাটি নির্মিত হচ্ছে তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব। বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল।

তিনি জানান, এটি ব্যয় বহুল সিনেমা। সিনেমাটির কনসেপ্ট ও চিত্রনাট্য তারই। এখানে তিনি নেত্রীর বডিগার্ডের চরিত্র করছেন। অনন্ত বলেন, এই সিনেমার জন্য দিনরাত এক করে শ্রম দিচ্ছি। কোথাও কোনো ছাড় দিচ্ছি না। বড় আয়োজনে কাজ হচ্ছে। প্রত্যেকটি শিল্পীর পোশাকের ডিজাইন পর্যন্ত আমি করেছি।

Banglabid

বুধবার নেত্রী সিনেমার শুটিং সেটে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে প্রদীপ রাওয়াত বলেন, হায়দরাবাদে বর্ষা ম্যাডামের সঙ্গে কয়েকটি দৃশ্যের শুটিং করেছি। সেখানে একটি ভাষণের দৃশ্য ছিল। তিনি একজন বড় নেত্রীর ভূমিকা অভিনয় করছেন।

বলেন, তার (বর্ষা) অ্যাটিটিউড দেখে আমাদের ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা মনে হচ্ছিল। ইন্দিরার ভিশন, পলিটিক্যাল মিটিংয়ের কথা আমরা ভারতীয়রা জানি। বর্ষা ম্যামের মাঝে ইন্দিরা ম্যাডামকে খুঁজে পাচ্ছিলাম। ইন্দিরা ম্যাডাম রাজনীতিতে যেমন দাপুটে ছিলেন, বর্ষা ম্যামও তেমনি অভিনয় করছেন মাশাল্লাহ। তার অভিনয় দেখে আমি ভীষণ হ্যাপি।

প্রদীপ রাওয়াত বলেন, উনি (বর্ষা) এতো ভালো করছেন যে আমি খারাপ অভিনয় করলে মানুষ আমাকে অপছন্দ (গালি) করতে শুরু করবে। আরও বলেন, সৃষ্টিকর্তা হয়তো আমার মধ্যে অভিনয় করার প্রতিভা দিয়েছেন এজন্য আমি অভিনয় করতে পারি। মা বোনদের রুটি বানাতে খুব বেশী প্রস্তুতির প্রয়োজন হয় না। আমারও তেমনি বিভিন্ন চরিত্রের জন্য বেশী প্রস্তুতি লাগেনা।

Reneta

বর্ষা বলেন, আমি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করলেও এটি কারও বায়োপিক নয়। যতই শুটিং করছি ধীরে ধীরে চরিত্রটির জন্য সিরিয়াসনেস বাড়ছে। আর যত কাজ করি না কেন, চরিত্রটি ঠিকভাবে করতে পারলে মানুষ আমাকে অনেকদিন মনে রাখবে।

বাংলাদেশে প্রথমবার শুটিং করতে এসে এখানকার আন্তরিকতায় মুগ্ধ হচ্ছেন বলে জানান প্রদীপ রাওয়াত। বিশেষ করে অনন্ত জলিলের আথিতেয়তা তিনি কখনও ভুলবেন না বলে জানান। যোগ করে আরও জানান, প্রতিদিন বিভিন্ন পদের রান্না বান্না খেয়ে তৃপ্তি মেটাচ্ছেন। সুগন্ধি বিরিয়ানি, চিকেনের নানা পদ তার ভীষণ পছন্দ হয়েছে। ভোলেননি, দই মিষ্টি স্বাদের প্রশংসা করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলতামিলতেলেগুপ্রদীপ রাওয়াতবর্ষাবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT