চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরম আর্থিক সমস্যায় অভিনেতা রাজপাল যাদব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
বিনোদন
A A

আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় অভিনেতার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাড়ি ‘সিল’ করে দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে ‘আতা পাতা লাপাত্তা’ সিনেমা নির্মাণের জন্য একাধিক সম্পত্তি বন্ধক রেখে তিন কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এই ছবিটি পরিচালনাও করেছেন রাজপাল যাদব। প্রযোজনার দায়িত্বে ছিলেন তার স্ত্রী। ঋণ মেটাতে ব্যর্থ হন তিনি। একারণে তার বন্ধক রাখা সম্পত্তি সিল করা হয়েছে।

লোনটি নেয়া হয়েছিল অভিনেতার বাবা নারাঙ্গি লাল যাদবের নামে। নির্ধারিত সময়ে ঋণ মেটাতে না পারায় সুদ সমেত তা বেড়ে হয়েছে ১১ কোটি রুপি।

সম্পত্তি সিলগালা করার দুই দিন আগে ব্যাংকের তরফ থেকে কয়েকজন কর্মকর্তা শাহজাহানপুরে পৌঁছান। রবিবার ব্যাংক একটি ব্যানার টানিয়ে দেয়। সেখানে বলা হয়, আইনি ঝামেলা এড়াতে ঋণ পরিশোধ করার জন্য। সোমবার সকালে ব্যাংক কর্মকর্তারা শাহজাহানপুরের সম্পত্তি দখলে নিয়ে নেয়।

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ব্যাংক কর্তৃপক্ষ কিংবা রাজপালের তরফ থেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডভারতের কেন্দ্রীয় ব্যাংকরাজপাল যাদবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT