মেরিনড্রাইভ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Aerial view of Meringdriw with green agricultural fields and the coastline along the Bay of Bengal. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের উখিয়ায় মেরিনড্রাইভ সড়কের পাশ থেকে একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
গতকাল ১৮ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপের আশপাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করে ইনানী পুলিশ ফাঁড়ি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






