চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে নিখোঁজ পর্যটক হেলিকপ্টারের ৫ যাত্রীর লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেপালে নিখোঁজ পর্যটক হেলিকপ্টার ও লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের মাউন্ট এভারেস্টের কাছে একটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ পর্যটক নিহত হয়েছেন। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর এর ধ্বংসাবশেষ ও যাত্রীদের মৃতদেহ পাওয়া যায়।

এনডিটিভি জানিয়েছে, পাঁচ মেক্সিকান নাগরিককে বহনকারী প্রাইভেট হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই পাহাড়ী সোলুখুম্বু জেলার লামজুরায় বিধ্বস্ত হয়।

মানাং এয়ার এনএ-এমভি হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে সুর্কে বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করে। পরে সকাল ১০টা ১২ মিনিটে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক জ্ঞানেন্দ্র ভুল।

Banglabid

তিনি বলেন, হেলিকপ্টারটি পাহাড়ের চূড়ায় একটি গাছে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হেলিকপ্টারটি খুঁজে বের করতে দুটি হেলিকপ্টার পাঠানো হলেও খারাপ আবহাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়েছে।

স্থানীয় লোকজন পুলিশকে জানায়, লামজুরা এলাকার চিহনদান্ডে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে লোকজন পুলিশকে খবর দিলে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে।

বিধ্বস্তের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালমাউন্ট এভারেস্টহেলিকপ্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশ্রিত রোহিঙ্গারা মানবিক সংকট ও নিরাপত্তার জন্য হুমকি: প্রধানমন্ত্রী

পরবর্তী

যে আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

পরবর্তী
জনসমাগমে অ্যাটর্নি জেনারেল ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক কষ্টে আফগানিস্তানের ‘সেঞ্চুরি’

সর্বশেষ

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT