জনপদ

চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Man wearing sunglasses sitting outdoors at a market or fair. Channel i News - চ্যানেল আই নিউজ

A man with sunglasses and a beard sitting outdoors, with market stalls and people in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। নিহত জুয়েল রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি এক সময় বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন, তবে সম্প্রতি চাকরিচ্যুত হন।

স্থানীয়রা জানান, সকালে দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র ও আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি এবং নরসিংদী পিবিআইয়ের একটি দল। তবে নিহত জুয়েলের বাবা নুরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্তের পাশাপাশি তথ্য সংগ্রহ ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ শুরু হয়েছে।

বিষয়:পুলিশ মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…