‘শেখ কামাল যুব বাংলাদেশ গেমস’ ফুটবলের দ্বিতীয় আসর শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। মেয়েদের আসরটি চলবে ৩ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।
মেয়েদের নিয়ে হতে চলা আসরে দেশের আট বিভাগ প্রতিযোগিতা করবে। বিভাগগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। খেলা হবে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে।
‘এ’ গ্রুপে খেলবে ঢাকা, সিলেট, রংপুর ও খুলনা বিভাগ। ‘বি’ গ্রুপে রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ।
আয়োজন উপলক্ষে গঠিত লোকাল অর্গানাইজিং কমিটির সভায় গ্রুপিংয়ের ড্র হয়েছে। সভাপতিত্ব করেছেন এএফসি ও বাফুফের কার্যনির্বাহী সদস্য, কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।







