চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ ম্যাচ পর বায়ার্নের জয়রথ থামাল বার্লিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বুন্দেসলিগা- বার্লিন বনাম বায়ার্ন

বুন্দেসলিগা- বার্লিন বনাম বায়ার্ন

অবশেষে উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে থামাল এফসি ইউনিয়ন বার্লিন। ইউরোপের শীর্ষ ৫ লিগের এক মাত্র ক্লাব হিসেবে সব ধরণের প্রতিযোগিতামুলক খেলায় ১৬ ম্যাচে ১৬ জয় পেয়েছিল বায়ার্ন। ১৭তম ম্যাচে এসে জয়রথ থামল তাদের। ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা বার্লিনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। তাতে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকল বুন্দেসলিগা জায়ান্ট ক্লাবটি । 

বার্লিনে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ড্যানিলহো দোয়েখি। বায়ার্নের হয়ে গোল দুটি করেন লুইস দিয়াজ এবং হ্যারি কেন।

ম্যাচের ২৭ মিনিটে দোয়েখির গোলে লিড পায় বার্লিন। ৩৮ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন, গোল করেন দিয়াজ। বিরতির আগে আর জালের দেখা না পেলে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করে দল দুটি।

বিরতিতে থেকে ফিরে একের পর এক আক্রমণ চালায় দুদল। ম্যাচের ৭৪ শতাংশ বল দখলে রাখে বায়ার্ন। কিন্তু ৮৩ মিনিটে দোয়েখি আবারও গোল করে এগিয়ে দেন বার্লিনকে। হারতে থাকা ম্যাচে বায়ার্নকে খাঁদের কিনারা থেকে উদ্ধার করেন হ্যারি কেন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন তিনি। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

বুন্দেসলিগার অন্য ম্যাচে হ্যামবার্গারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। হফেনহাইমের কাছে ৩-১ গোলে হেরেছে লেইপজিগ। হাইডেনহাইমকে ৬-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন।

১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেইপজিগ। ডর্টমুন্ড ৬ জয় ,৩ ড্র ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৬ জয়ের পাশাপাশি ২টি করে ড্র ও হারে ২০ পয়েন্ট নিয়ে চারে লেভারকুসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিডর্টমুন্ডবায়ার্নবার্লিনবুন্দেসলিগালিড স্পোর্টসহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

এপ্রিল ৬, ২০২৬

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT