চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত বেঞ্জামিন মেন্ডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বেঞ্জামিন মেন্ডি, কালো জ্যাকেট ও হ্যাট পরিহিত, সোজা দৃষ্টিতে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ছিলেন ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি। দীর্ঘ ছয় মাস যাবৎ চলছিল তার বিরুদ্ধে থাকা মামলার বিচারকার্য। অবশেষে ছয়টি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ম্যানচেস্টার সিটির ২৮ বর্ষী ফুটবলার।

এখনও একটি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে মুক্ত হতে পারেননি এই ডিফেন্ডার। অভিযোগ দুটির বিষয়ে সংখ্যাগরিষ্ঠ রায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন চেস্টার ক্রাউন কোর্টের সাত পুরুষ ও চার নারী সদস্যের জুরি বোর্ড। ফলে পরবর্তী সময়ে অভিযোগগুলো নিয়ে আবারও বিচারপ্রক্রিয়া শুরু হবে।

মেন্ডির পাশাপাশি তার সহযোগী লুইস সাহাকেও তিনটি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে থাকা আরও ছয়টি ধর্ষণ মামলায় রায় দিতে পারেননি বিচারকরা।

Banglabid

২০২১ সালের আগস্ট মাসে মেন্ডি ও সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। মেন্ডিকে তখন রিমান্ডেও নিয়েছিল পুলিশ। অভিযুক্ত থাকায় সেসময় ম্যান সিটিও তাকে বরখাস্ত করে। একই বছর নভেম্বরে আরও দুটি ধর্ষণের অভিযোগ ওঠে ফরাসি ফুটবলারের বিরুদ্ধে।

গত বছর আগস্টের ১০ তারিখ থেকে মেন্ডি ও তার সহযোগীর বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছিলেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতধর্ষণের অভিযোগফ্রান্সম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় অক্সিজেন সাপোর্টে সুস্মিতার কথিত প্রেমিক ললিত

পরবর্তী

‘ভারত জোড়া যাত্রা’য় হাঁটতে হাঁটতেই মৃত্যু কংগ্রেস এমপির

পরবর্তী
ভারত জোড়া যাত্রায় হাঁটছেন কংগ্রেস এমপি, পাশে অনেকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত জোড়া যাত্রা’য় হাঁটতে হাঁটতেই মৃত্যু কংগ্রেস এমপির

Brazilian political leaders in a split-screen portrait. Channel i News - চ্যানেল আই নিউজ

বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করতে ব্রাজিল সুপ্রিম কোর্টের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT