অপরাধ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন দিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে ঢুকে আগুন দেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

এ দিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

বিষয়:আগুন বাড়িতে আগুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…