শুক্রবার ঢাকায় কোথায় কী?

শুক্রবার ছুটির দিন। রাজধানী ঢাকায় এদিন থাকছে নানা সাংস্কৃতিক, বিনোদনমূলক ও সৃজনশীল আয়োজন। জাপানি সংস্কৃতিনির্ভর উৎসব, স্ট্যান্ডআপ কমেডি, সংগীতানুষ্ঠান, নাট্য প্রদর্শনী, শিল্পকলা প্রদর্শনী থেকে শুরু করে নবান্ন উৎসব ও স্ট্রিট ফটোগ্রাফি- সব মিলিয়ে বিনোদনপ্রেমীদের জন্য থাকছে ভিন্ন স্বাদের ১০টি আয়োজন।
এক নজরে দেখে নেওয়া যাক আয়োজনগুলোর বিস্তারিত-
১. ইউকি মাতসুরি ২০২৬
জাপানি সংস্কৃতির আবহে আয়োজিত হতে যাচ্ছে ‘ইউকি মাতসুরি ২০২৬’। অ্যানিমে ও পপ কালচার উদ্যাপনের এই শীতকালীন উৎসবে থাকছে কসপ্লে, ঐতিহ্যবাহী পরিবেশনা, অংশগ্রহণমূলক খেলা, জাপানি খাবার, বিভিন্ন পণ্যসামগ্রী এবং সৃজনশীল প্রতিযোগিতা।
তারিখ: ২০ নভেম্বর, শুক্রবার
সময়: সকাল ১১টা থেকে
স্থান: টোকিও স্কয়ার কনভেনশন সেন্টার
টিকিট: ৪০০-১২০০ টাকা।
২. ফিয়ার টু ফানি
হাসি, আনন্দ ও প্রাণবন্ত সময় কাটানোর জন্য আয়োজন করা হয়েছে স্ট্যান্ডআপ কমেডি শো ‘ফিয়ার টু ফানি’। দর্শকদের বিনোদন দিতে মঞ্চে পরিবেশিত হবে নানা হাস্যরসাত্মক পরিবেশনা।
তারিখ: ২০ নভেম্বর, শুক্রবার
সময়: রাত ৮টা
স্থান: অ্যালবিয়ন আর্ট গ্যালারি, ৫৫ লেক ড্রাইভ রোড, উত্তরা
টিকিট: ৪০০,৬০০ টাকা।
৩. হেঁটে গেছি বিরান পথে
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘হেঁটে গেছি বিরান পথে’। তার কালজয়ী গানের পাশাপাশি শিল্পীরা পরিবেশন করবেন নিজেদের মৌলিক গানও।
তারিখ: ২০ নভেম্বর, শুক্রবার
সময়: সন্ধ্যা ৭টা থেকে
স্থান: বাটার নোট জ্যাজ ক্যাফে, ভাটারা রোড, বনানী
টিকিট: ৭০০ ও ১০০০ টাকা।
৪. নবান্নের গল্প
বাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও নবান্নের আনন্দকে কেন্দ্র করে সেন্টারপয়েন্ট আয়োজন করেছে ‘নবান্নের গল্প’ উৎসব। এতে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নানা ধরনের ঐতিহ্যবাহী আয়োজন। থাকছে তাঁতের শাড়ি, বাঁশ-বেতের শিল্পকর্ম, ঘুড়ি তৈরি, নকশিকাঁথা, পিঠার স্বাদ এবং বাংলা সংগীতের পরিবেশনা।
তারিখ: ২০ ও ২১ নভেম্বর
সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
স্থান: সেন্টারপয়েন্ট, এয়ারপোর্ট রোড, উত্তরা
প্রবেশমূল্য: সবার জন্য উন্মুক্ত।
৫. ক্যাফে দ্য ভোল্টে
নাট্যপ্রেমীদের জন্য মঞ্চস্থ হতে যাচ্ছে থ্রিলারধর্মী নাটক ‘ক্যাফে দ্য ভোল্টে’। আপাতদৃষ্টিতে সভ্য সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার, বিশৃঙ্খলা ও নৈতিকতার নানা প্রশ্ন উঠে আসবে এই নাটকে।
তারিখ: ২০ নভেম্বর, শুক্রবার
প্রথম প্রদর্শনী: সন্ধ্যা ৬টা
দ্বিতীয় প্রদর্শনী: রাত ৮টা
স্থান: যাত্রা বিরতি, বনানী
টিকিট: ৮০০-১০০০ টাকা।
৬. লাক্স ওয়েডিং গালা ২০২৬
বিয়ে ও লাইফস্টাইলসংশ্লিষ্ট নানা পণ্যের সমাহার নিয়ে আয়োজন করা হয়েছে ‘লাক্স ওয়েডিং গালা ২০২৬’। জমকালো এই প্রদর্শনীতে ২০০টির বেশি ব্র্যান্ড অংশ নেবে। থাকছে ফ্যাশন, গয়না, সৌন্দর্যচর্চা, গৃহসজ্জা ও বিয়ের প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী। পাশাপাশি থাকবে আউটডোর উৎসবের আয়োজন।
তারিখ: ২০ ও ২১ নভেম্বর
সময়: দুপুর ১২টা থেকে রাত ১১টা
স্থান: আলোকি, গুলশান-তেজগাঁও লিংক রোড
প্রবেশমূল্য: সবার জন্য উন্মুক্ত।
৭. নগর উৎসব
সংগীত, সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘নগর উৎসব’। এতে থাকছে লাইভ ব্যান্ড পারফরম্যান্স, ঐতিহ্যবাহী সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং ডিজে শো।
উৎসবে পারফর্ম করবে লেভেল ফাইভ, আফটারম্যাথ, ডিজে নিরম্যাক্স ও ডিজে অ্যানলি (আয়েলা), প্রীতম হাসান ও অ্যাভয়েডরাফা এবং ডিজে ক্র্যাঙ্ক (কাবিদ)।
তারিখ: ২০ ও ২১ নভেম্বর
প্রথম দিন: বিকেল ৩টা থেকে রাত ১১টা
দ্বিতীয় দিন: দুপুর ১২টা থেকে রাত ১১টা
স্থান: কামাল আতাতুর্ক পার্ক, বনানী
টিকিট: ৪০০-৫০০ টাকা।
৮. গ্রুপ আর্ট এক্সিবিশন
শিল্পপ্রেমীদের জন্য গ্যালারি মাফায় শুরু হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ‘গ্রুপ আর্ট এক্সিবিশন’। এতে বিভিন্ন শিল্পীর বৈচিত্র্যময় সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্প ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
উদ্বোধন: ২০ নভেম্বর, শুক্রবার, বিকেল ৪টা
প্রদর্শনী চলবে: ২০ থেকে ২৪ নভেম্বর
স্থান: গ্যালারি মাফা, বাড়ি ৫/৪, ব্লক-সি, লালমাটিয়া
প্রবেশমূল্য: সবার জন্য উন্মুক্ত।
৯. শীত সঙ্গত
জীবনের নানা বৈপরীত্য, অনিশ্চয়তা ও আবেগকে সংগীতের মাধ্যমে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘শীত সঙ্গত’। এতে সংগীতশিল্পী সৌরভ বাবনা তার মৌলিক গান, নিজস্ব ব্যাখ্যা ও সুরের মধ্য দিয়ে শ্রোতাদের সামনে জীবনের নানা অনুভূতি তুলে ধরবেন।
তারিখ: ২০ নভেম্বর, শুক্রবার
সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
স্থান: স্টুডিও ৬/৬, ব্লক-এফ, আজিজ মহল্লা, জয়েন্ট কোয়ার্টার লেন, মোহাম্মদপুর
টিকিট: ২৫০ টাকা।
১০. প্রথম জাতীয় স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল
স্ট্রিট ফটোগ্রাফির সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘প্রথম জাতীয় স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল’। এতে আলোকচিত্রীরা তাদের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও শিল্পকর্মের মাধ্যমে নাগরিক জীবনের নানা দৃশ্য তুলে ধরবেন।
উদ্বোধন: ২০ নভেম্বর, শুক্রবার, বিকেল ৫টা ৩০ মিনিট
প্রদর্শনী চলবে: ২০ থেকে ২৪ নভেম্বর
সময়: প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা
স্থান: লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি
প্রবেশমূল্য: সবার জন্য উন্মুক্ত।
বিভিন্ন স্বাদের এসব আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ ভাগে রাজধানীর সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গন হয়ে উঠবে আরও প্রাণবন্ত। নিজের পছন্দ অনুযায়ী আয়োজন বেছে নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারেন ছুটির দিনগুলো।





