চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে ৩২-এর নকআউট রাউন্ডে সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের লড়াই জমেছিল। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে বেলজিয়াম সমতা ফেরায় নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে। পরে অধিনায়ক ইউরি টেলেসমান্স অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টি থেকে গোল করেন। সেনেগালকে ৩-২ ব্যবধানে বিদায় করে সেরা ষোলোয় যায় বেলজিয়াম। পেনাল্টিটি নিয়ে অনেক কথা হচ্ছে। হতাশার রাতে সেনেগাল কোচ পেপে থিয়াও বলেছেন, বিদায় যন্ত্রণাদায়ক, তবে মেনে নিতে হবে। 

সিয়াটলের লুমেন ফিল্ডে বুধবার রাতের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা দলের হয়ে প্রথম গোল করেন। বিরতির পর ৪৯ মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। ৮৬ মিনিটে রোমেলু লুকাকুর গোলে আশা জাগায় বেলজিয়াম। তিন মিনিট পর ইউরি টেলেসমান্সের হেডে সমতায় ফেরে দলটি। অতিরিক্ত সময়ে ঘটে সেই পেনাল্টি।

ম্যাচের পর সেনেগাল কোচ থিয়াও বলেছেন, ‘আমাদের বিদায় হয়েছে, এটি যন্ত্রণাদায়ক। আমাদের অবশ্যই তাদের অভিনন্দন জানানো উচিত। দুর্ভাগ্যজনকভাবে, আমরা দুই গোলের লিড ধরে রাখতে পারিনি। বেলজিয়ামকে অভিনন্দন, যারা এগিয়ে গেল। আমাদের এই ফলাফল মেনে নিতে হবে, এটাই ফুটবল।’

ম্যাচের প্রথম গোল করা হাবিব দিয়ারা বলেছেন, ‘আমরা হতাশ। আমাদের প্রথমার্ধ ভালো ছিল, তবে যথেষ্ট ছিল না। একটা ম্যাচ ৯০ মিনিটের হয়, আর আমরা এখন বিধ্বস্ত। পরিস্থিতিটা খুবই কঠিন। কী বলব, বুঝতে পারছি না। মাঠে নামলে নিজের সবটুকু উজাড় করে দিতে হয়, কিন্তু আমরা তা করিনি। এর জন্য আমরা নিজেরাই দায়ী।’

বেলজিয়ামের জয়টি ছিল গত ১১টি বিশ্বকাপের মধ্যে দ্বিতীয় এমন ঘটনা যেখানে নকআউট পর্বে দুই বা ততোধিক গোলে পিছিয়ে থেকেও কোন দল পরবর্তী ধাপে গেছে। ২০১৮ আসরে শেষ ষোলোর ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়েও বেলজিয়াম এমনটি করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলেসমান্সথিয়াওফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামলিড স্পোর্টসসেনেগালসেমিলিড ২০২৬হাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT