ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করল বিসিএস পরীক্ষার্থীরা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি

বিসিএস পরীক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে অবস্থান করছে, যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেন আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টা ৫ মিনিটে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে গতকাল সোমবার একই দাবিতে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সংস্থাটি বলছে, অনেক আগেই এ বিসিএসের রোডম্যাপ (রূপরেখা) প্রকাশ করা হয়েছিল। পরীক্ষা গ্রহণের প্রস্তুতিও শেষ। এখন তা পেছানো সম্ভব নয়।





