বাংলাদেশ

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা আরিচা মহাসড়কে অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা অবরোধ করে রাখে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ করার ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ছাত্রীরা পড়ে চরম দুর্ভোগে।

শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংলিশ বিভাগের শিক্ষার্থী সৌরভ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক চালকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

দুপুর তিনটে বিশে শিক্ষার্থীদের ফুটওভার ব্রিজ ও ঘাতক চালকের শাস্তির আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।

এদিকে জাতীয় মহিলা সংস্থার অধীনে ড্রাইভিং প্রশিক্ষণের পর চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে নবীনগর চন্দ্রা সড়কের পলাশবাড়ীতে সড়ক অবরোধ করে রেখেছে প্রশিক্ষণার্থীরা।

বিষয়:ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থী আহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…