চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৬:৫৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
জাবি শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টা ৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ১২টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেন তারা। এর আগে, ওইদিন বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘সারাদেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ প্রভৃতি স্লোগান দেয়।

অবরোধ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের ওপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আপনি যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT