ফুটবল

আশা করিনি আমরা এমন খেলব: হ্যান্সি ফ্লিক

ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য ফুটবল ম্যাচের একটি ছবি যেখানে দুই খেলোয়াড় বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্প্যানিশ লা লিগায় ওসাসুনার কাছে মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে বার্সেলোনা। শনিবার রাতে এল সাদর স্টেডিয়ামে ৪-২ গোলের বড় হারের পর সব দায় কাঁধে নিচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। হারলেও লিগে এখনও শীর্ষে রয়েছে দলটি।

হারের পর বার্সার জার্মান কোচ বলেছেন, ‘এমন হার মেনে নিতে হবে। আমরা আসলে খুব ভালো খেলিনি। মনে হয়, খেলোয়াড়দের রক্ষা করা আমার দায়িত্ব, কারণ তারা অনেক সময় ধরে খেলেছে। কিন্তু আশা করিনি আমরা এমন খেলব।’

‘দলকে বলেছিলাম যে, এগিয়ে যেতে হবে। আমরা মঙ্গলবার খেলেছি, রোববারেও এবং সঠিক পথেও ছিলাম। আমরা অনেকগুলো ভুল করেছিলাম যা তারা কাজে লাগিয়েছে।’

প্রতিপক্ষের বেশি গোল করা নিয়ে ফ্লিক বলেছেন, ‘দ্বিতীয় গোলের সময় যদিও মনে হয়েছে ফাউল ছিল, পুরোপুরি নিশ্চিত ছিলাম। আমি এমন দেখিনি, কিন্তু এমন শুনেছি। তারা আমাদের বিপক্ষে যে চার গোল করেছে সেটা অনেকবেশি।’

মৌসুমে এপর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বার্সেলোনা। ৭ জয় এবং এক হারে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। এক ম্যাচ কম খেলে দুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিষয়:অ্যাটলেটিকোওসাসুনাবার্সেলোনারিয়াললিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…