চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবল-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবলে নিজেদের প্রথম আসরে খেলতে নেমে থাইল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। সাগরিকার জোড়া গোলে এগিয়ে জয়ের পথেই ছুটছিল কোচ পিটার বাটলার শিষ্যরা। তবে হঠাৎ ছন্দপতনে খেই হারায় মেয়েরা। দ্বিতীয়ার্ধের মাত্র ১০ মিনিটে জোড়া পেনাল্টিসহ তিন গোল হজম করে জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের। ৩-২ গোলে হার দেখতে হয়েছে স্বপ্না-নবীরনদের।

থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে গ্রুপপর্বের প্রথম ম্যাচের বাংলাদেশের গোল দুটি আসে সাগরিকার পা থাকে। স্বাগতিকদের হয়ে গোল করেন কুরিসারা লিম্পাওয়ানিচ, রিনায়াপাত মুনডং ও পিচায়াতিদা মানোওয়াং।

ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই গড়ায়। ম্যাচের ১১ মিনিটে সুযোগ তৈরি করে বাংলাদেশ। স্বপ্নার দূরপাল্লার শট যায় সরাসরি গোলরক্ষকের কাছে। ১৬ মিনিটে স্বাগতিকদের নেয়া ফ্রি কিক মিলি আক্তারে গ্লাভস থেকে বেরিয়ে যায়। ফিরতি বলে কুরিসারা লিম্পাওয়ানিচ শট নিলেও তা বাইরে চলে যায়।

২৫ মিনিটে স্বপ্নাকে তুলে পুজা দাসকে নামান কোচ বাটলার। এর কিছুক্ষণ থাইল্যান্ডের দূরপাল্লার শট ঠেকান মিলি। ৩৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে গতিতে প্রতিপক্ষের সব ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন সাগরিকা।

পিছিয়ে পড়া থাইল্যান্ডের আক্রমণের ধার কমে কিছুটা। এরপরও কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। তবে জালের দেখা পায়নি। শেষ অবধি ১-০তে এগিয়ে বিরতিতে যায় বাটলার শিষ্যরা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেও দাপট দেখায় বাংলাদেশ। ৪৯ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ২-০ করেন সাগরিকা। তখন মনে হচ্ছিল, স্বাগতিকদের মাটিতে এক ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ।

Reneta

কিন্তু ৬৯ মিনিটে ম্যাচের চিত্রপট পুরোপুরি বদলে যায়। বক্সের ভেতর থাইল্যান্ডের এক ফরোয়ার্ডকে ফাউল করে বসেন সুরভী আক্তার আরফিন। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে থাইল্যান্ডকে ম্যাচে ফেরান কুরিসারা।

প্রথম গোল হজম করে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের মেয়েরা এরপর নিজেদের বক্সের ভেতর খেই হারিয়ে ফেলে। ৭৬ মিনিটে আবারও পেনাল্টি পায় থাইল্যান্ড। এবার বক্সের ভেতর পিচায়াতিদাকে ফেলে দেন নবীরন খাতুন। স্পট কিক থেকে রিনায়াপাত মুনডং নিখুঁত শটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা থাইল্যান্ড বাংলাদেশের ওপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। ৭৯ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন পিচায়াতিদা। ৩-২ ব্যবধানে লিড নেয় থাইল্যান্ড।

ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করলেও থাই রক্ষণভাগ আর কোনো ভুল করেনি। ফলে ২-০ গোলে এগিয়ে থাকলে ৩-২ গোলে হার মেনে মাঠ ছাড়তে হল বাটলার শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডবাংলাদেশমেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবল-২০২৬লিড স্পোর্টসসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT