জন্মদিনে ৬০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন লিটন

বাংলাদেশ ও আফগানিস্তান টেস্টে অনন্য কীর্তি গড়লেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। জন্মদিনে একমাত্র ক্রিকেটার হিসেবে দুই ইনিংসে ন্যূনতম পঞ্চাশ রান ও উইকেটের পিছনে ৯ ডিসমিসাল করার রেকর্ড গড়েছেন ৩২ বর্ষী তারকা।
ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার। উইকেটের পেছনে প্রথম ইনিংসে ডিসমিসাল করেন ৬টি, ৫ ক্যাচ ও ১ স্টাম্পিং। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩টি ডিসমিসাল করেন লিটন। তাতেই গড়েন এই কীর্তি।
পঞ্চম দিনে ইবাদতের বলে ইকরামের ক্যাচ নিয়ে সাউথ আফ্রিকার ডিটি লিন্ডসের রেকর্ডটি ছাড়িয়ে যান তিনি। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করেন, এর সঙ্গে উইকেটের পিছনে ৮টি ক্যাচ নেন তিনি। ৬০ বছর পর এসে আফগানিস্তানের বিপক্ষে লিন্ডসের রেকর্ড ভাঙলেন লিটন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






