ক্রিকেট

জয়ে শেষ করেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফি

জয়ে শেষ করেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

আইসিসি মেয়েদের ইমার্জিং নেশনস ক্রিকেট ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩ রানে জিতেছে টিম টাইগ্রেস। দুই জয় এবং দুই হারে পয়েন্ট টেবিলের চারে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশের মেয়েরা।

আরব আমিরাতের আজমানে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে লাল-সবুজের মেয়েরা। জবাবে নেমে ৫ উইকেটে ১২৯ রানে থামে থাইল্যান্ড।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেন নিগার সুলতানা জ্যোতি। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। সোবহানা মোস্তারি আউট হন ২৮ রানে। শেষদিকে স্বর্ণা আক্তার ১৪ ও ঋতু মনি ১২ রান করেন।

থাইল্যান্ড বোলারদের চানিদা সুত্তিরুয়াং ২ উইকেট শিকার করেন। থিপাচা পুত্তাওয়াং, সুনিদা চতুরংরতনা, সুলীপর্ন লাওমি একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে থাইল্যান্ডের হয়ে মিডলঅর্ডার ব্যাটার নান্নাপাত কোনচারোয়েঙ্কাই সর্বোচ্চ ৫৭ রান করেন। নারুয়েমল চাইওয়াই করেন ৩৩। শেষদিকে সার্নসিরি প্ল্যান্ট ১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশ স্পিনার সানজিদা আক্তার মেঘলা ২ উইকেট নেন।  ঋতু মনি এবং জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট নেন।

বিষয়:ইমার্জিং উইমেনস নেশনস ক্রিকেট থাইল্যান্ড বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…