বাংলাদেশ

ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুক্রবার এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকান্ডের জন্য বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এ ঘটনায় ঢাকা সংশ্লিষ্ট সকলকে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে অনাকাঙ্খিত উস্কানি ও ইসলাম ভীতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয়:কোরআন ডেনমার্ক পবিত্র কোরআন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…