ইনিংস ব্যবধানে হারের সাথে সিরিজও হারাল বাংলাদেশ
২-০তে সিরিজ জিতল প্রোটিয়ারা

উইয়ান মুল্ডারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সেঞ্চুরিয়নে বাংলাদেশ হার দেখেছে এক ইনিংস ও ২১৯ রানে। তাতে ২-০ তে টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। ৪০৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৪৯.৪ ওভারে ১৮৪ রানে থামে বাংলাদেশ। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুই ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ মহারণের সবকিছু।
১৮.৪৩
১৮.২৮
সাউথ আফ্রিকা এক ইনিংস ও ২১৯ রানে জয়ী
সংক্ষিপ্ত স্কোর:
টস: সাউথ আফ্রিকা (বোলিং)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯১/১০ (৩৩.৩)
মাহফিজুল ২৩ (৪০), হৃদয় ১৯ (৪২), মুমিনুল ১৮ (৫১)
জানসেন ৩/১৭ (১০.৩), রাবাদা ৩/২৩ (৯), নর্টজে ২/১০ (৬)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৪/৭ ডিক্লে. (১১৫)
জানসেন ৬৭* (৯১), অ্যাকারম্যান ১৫০ (৫৩), মুল্ডার ১০০ (১৭৮), ডি জর্জি ৬৬ (১৩৭)
খালেদ ২/৮৮ (২১), শরিফুল ২/৯৫ (২১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৮৪/১০ (৪৯.৪)
হৃদয় ৪১ (৩৩), মাহফিজুল ৩৮ (৬২), শান্ত ৩৪ (১০১), তানজিদ ২৯ (৪৮)
মুল্ডার ৭/৩১ (১১), জানসেন ২/৪৮ (১০.৪)
১৮.২৬
খালেদ আউট, বাংলাদেশ থামল ১৮৪ রানে
জানসেনের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন খালেদ আহমেদ। তাতেই ১৮৪ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এক ইনিংস ও ২১৯ রানে জিতেছে প্রোটিয়ারা। একই সঙ্গে ২-০তে সিরিজ জিতে নিয়েছে তারা।
১৮.২০
তাসকিন বোল্ড
মুল্ডারের সপ্তম শিকার হলেন তাসকিন। ৭ বলে ১০ রান করে বোল্ড।
১৮.০৮
শান্তও আউট
মুল্ডারের ষষ্ঠ শিকার হলেন শান্ত। ১০১ বলে ৩৪ রান করে রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন।
১৭.৫৯
শরিফুল আউট
মুল্ডারের পঞ্চম শিকার হলেন শরিফুল। বোল্ড হয়ে ফিরলেন খালি হাতে।
১৭.৫৫
জাকেরকে চতুর্থ শিকার বানালেন মুল্ডার
জাকের আলি অনিককে বোল্ড করলেন মুল্ডার। তার চতুর্থ শিকার এটি। ৩ বলে ২ রান করেন জাকের। ১৬২ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
১৭.৪৯
লিটনকে ফেরালেন মুল্ডার
মুল্ডারের বলে বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস। ২৫ বলে ১৫ রান করেন। ১৫৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
১৭.৪৬
দেড়শ পেরিয়ে বাংলাদেশ
৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। শান্ত ২৭ রানে এবং লিটন ১০ রানে ব্যাট করছেন। এখন ২৫০ রানে পিছিয়ে বাংলাদেশ।
১৭.১৩
হৃদয় ফিরলেন
১২৮ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়েছেন। ৩৩ বলে ৪১ রান করেন।
১৬.২০
মধ্যাহ্ন বিরতি
তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৩১ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১০৯ রান করেছে। এখনও পিছিয়ে ২৯৪ রানে। হৃদয় ২৩ রানে এবং শান্ত ১২ রানে ব্যাট করছেন।
১৫.৪০
আম্পায়ার’স কলে ফিরলেন মাহফিজুল
জানসেনের বলে পরাস্ত হন মাহফিজুল। প্রোটিয়াদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। মাহফিজুল রিভিউ নেন। তবে লাভ হয়নি। আম্পায়ার’স কলে ফিরে যান। ৬২ বলে ৩৮ রান করেন।
১৫.১৩
বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন
এবার মুল্ডারের বলে রিকেলটনের গ্লাভসে ক্যাচ তুলে দিলেন মুমিনুল।
১৫.০৩
১৫ ওভার শেষ
১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান। রবিন (২৭) ও মুমিনুল (০) ক্রিজে আছেন।
১৪.৫৩
বাংলাদেশের প্রথম উইকেটের পতন
উইয়ান মুল্ডারের বলে রায়ান রিকেল্টনের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন তামিম (২৯)।
১৪.৫৩
৫০ পেরিয়ে বাংলাদেশ
১৩ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান। তামিম (২২) ও রবিন (২৭) ক্রিজে আছেন।
১৪.৪১
১০ ওভার
১০ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। তামিম (১৮) ও রবিন (২৩) ক্রিজে আছেন।
১৪.০১
তৃতীয় দিনের শুরুতে সাউথ আফ্রিকার ইনিংস ঘোষণা
১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রানে দিনের শুরুতে ইনিংস ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। লিড দাঁড়িয়েছে ৪০৩ রান। জানসেন ৬৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদশের হয়ে তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন ওপেনিংয়ে নেমেছেন।
১৩.০৫
উন্নতির লক্ষ্য বাংলাদেশ পেসার শরীফুল ইসলামের
১৩.০০
২৩ বছর পর ৪ পোসার নিয়ে নেমেছে টিম টাইগার্স
২২.১০
বাংলাদেশের সাফল্য কেবল এক উইকেট
২২.০৭
সাউথ আফ্রিকার লিড ৪০৩ রান
সংক্ষিপ্ত স্কোর:
টস: সাউথ আফ্রিকা (বোলিং)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯১/১০ (৩৩.৩)
মাহফিজুল ২৩ (৪০), হৃদয় ১৯ (৪২), মুমিনুল ১৮ (৫১)
জানসেন ৩/১৭ (১০.৩), রাবাদা ৩/২৩ (৯), নর্টজে ২/১০ (৬)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৪/৭ (১১৫)
জানসেন ৬৭* (৯১), অ্যাকারম্যান ১৫০ (৫৩), মুল্ডার ১০০ (১৭৮), ডি জর্জি ৬৬ (১৩৭)
খালেদ ২/৮৮ (২১), শরিফুল ২/৯৫ (২১)
২২.০৫
দ্বিতীয় দিনের খেলা শেষ
১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান করেছে সাউথ আফ্রিকা। লিড দাঁড়িয়েছে ৪০৩ রান। জানসেন ৬৭ রানে এবং সিমন হার্মান শূন্যতে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
২০.৩৭
চারশ পেরিয়ে প্রোটিয়ারা
৯০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেট ৪০১ রান। লিড ৩১০ রান। মুল্ডার ৬৪ এবং জানসেন ১১ রানে ব্যাট করছেন।
২০.০৬
ষষ্ঠ শিকার এনে দিলেন জর্জি
৮৫.৩ ওভারে ষষ্ঠ উইকেট হারাল প্রোটিয়ারা। তাসকিনের বলে জাকের আলি গ্লাভসে ক্যাচ দিয়েছেন। ১৩৭ বলে ৬৬ রান করেন।
১৯.১৬
চা বিরতি
৭৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট ৩৫৬ রান। লিড ২৬৫ রান। মুল্ডার ৩৩ এবং টনি ডি জর্জি ৩৩ রানে ব্যাট করছেন।
১৮.৪৫
দুই বলে দুই রিভিউ
মুমিনুল হকের দুই বলে দুবার রিভিউ। দুটাই গেছে প্রোটিয়াদের পক্ষে। টনি ডি জর্জির বিরুদ্ধে প্রথম রিভিউ নেয় বাংলাদেশই। কিন্তু আম্পায়ারস কলে বেঁচে যান। পরের বলেই আম্পায়ার আউট দিলেও জর্জি রিভিউ নেন, এবার বল স্টাম্পেই হিট করেনি।
১৮.৩১
লিটন উঠে গেছেন
অস্বস্তি বোধ করছিলেন কিছুক্ষণ ধরেই। এবার উঠেই গেলেন লিটন দাস। উইকেটরক্ষকের গ্লাভস উঠেছে জাকের আলি অনিকের হাতে।
১৮.২৭
প্রোটিয়াদের তিনশ
৬৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট ৩০০ রান। মুল্ডার ২ এবং টনি ডি জর্জি ৪১ রানে ব্যাট করছেন। লিড ২০৯ রান।
১৮.২০
রিকেলটনকে ফেরালেন শরিফুল
৬১.২ ওভারে পঞ্চম উইকেট হারাল প্রোটিয়ারা। শরিফুলের বলে জাকেরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ২৪ বলে ২০ রান করেন।
১৭.৩৮
চতুর্থ সাফল্য এনে দিলেন খালেদ
জাকের আলির হাতে ক্যাচ দিয়ে খালেদের দ্বিতীয় শিকার হলেন ম্যাথিউ ব্রিটজকে। ৩৯ বলে ২০ রান করেন। ২৫৩ রানে চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা।
১৬.২০
মধ্যাহ্ন বিরতি
বিরতির আগে ৪৬ ওভারে ৩ উইকেটে ২২৮ রান তুলেছে সাউথ আফ্রিকা। ডি জর্জি ৯ ও ম্যাথিউ ব্রিটজকে ২ রানে অপরাজিত আছেন।
১৬.০৬
ফিরলেন অ্যাকেরম্যান
শরিফুলের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন অ্যাকেরম্যান। ১৩৮ বলে ২৩ চারে ৪ ছক্কায় ১৫০ রান করেছেন তিনি।
১৬.০২
অ্যাকেরম্যানের দেড়শ
১৩৭ বলে ২৩ চারে ৪ ছক্কায় ১৫০ রান করেছেন অ্যাকেরম্যান।
১৫.৫৪
২০০ পেরিয়ে প্রোটিয়া
শরিফুলের বলে চারের মার অ্যাকেরম্যানের, ২০০ পেরেল সাউথ আফ্রিকা। ৪২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২১৪ রান।
১৫.৫০
প্রাণ ফিরে পেলেন ডি জর্জি
তাসকিনের বলে ফিরতি ক্যাচ তুলে দিয়েছেন ডি জর্জি। তবে তালুবন্দি করেও সেটি হাত ছাড়া হয়েছে তাসকিনের।
১৫.২১
অ্যাকেরম্যানের সেঞ্চুরি
১১১ বলে ১৭ চারে ১০১ রান করেছেন অ্যাকেরম্যান। ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ১৬৭ রান।
১৫.১৩
দেড়শ পেরিয়ে সাউথ আফ্রিকা
৩১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৫০ রান। ক্রিজে আছেন অ্যাকেরম্যান (৮৮) এবং টনি ডি জর্জি (০)।
১৫.০৫
দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম সাফল্য
খালেদের বলে ফিরলেন জুবায়ের হামজা (২৭)। ক্যাচ তুলে দিয়েছেন মাহফিজুল ইসলামের হাতে।
১৪.১৬
১০০ পেরিয়ে সাউথ আফ্রিকা
২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা।
১৪.০১
দ্বিতীয় দিনের খেলা শুরু
১৭ ওভারে ১ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ৮৮ রান। দিনের খেলা শুরু করছেন মার্কুইস অ্যাকেরম্যান (৪৬) এবং এইডেন মার্করাম (২১)
২২.৪০
এরপর বল হাতেও সুবিধা করতে পারেনি খুব
২২.২০
সংক্ষিপ্ত স্কোর:
টস: সাউথ আফ্রিকা (বোলিং)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯১/১০ (৩৩.৩)
মাহফিজুল ইসলাম ২৩ (৪০), তাওহিদ হৃদয় ১৯ (৪২), মুমিনুল হক ১৮ (৫১)
মার্কো জানসেন ৩/১৭ (১০.৩), কাগিসো রাবাদা ৩/২৩ (৯), এইনরিখ নর্টজে ২/১০ (৬)
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৮৮/১ (১৭)
মার্কুইস অ্যাকারম্যান ৪৬ (৫৩), এইডেন মার্করাম ২১ (২৩)
ইবাদত হোসেন ১/২১ (৪)
২১.৪৫
পঞ্চাশ পেরিয়ে প্রোটিয়ারা
১০ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। অ্যাকারম্যান ২৬ এবং হামজা ২ রানে ব্যাট করছেন।
২১.৪০
প্রথম সাফল্য এনে দিলেন ইবাদত
লিটন দাসের ক্যাচ বানিয়ে মার্করামকে ফেরালেন ইবাদত হোসেন। ২৩ বলে ২১ রান করেন। ৪৯ রানে প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা।
২০.৪৭
কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন
২০.৪২
বাংলাদেশ অলআউট
এক সেশন আর মাত্র ৬.৩ ওভার ব্যাটিং করে আউট হয়েছে বাংলাদেশ। ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রান তুলতে পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মাঝে এবাদত হোসেনকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পরের ওভারে জানসেনের বলে আউট হন খালেদ আহমেদ।
২০.২৫
জাকের আউট
রাবাদার দ্বিতীয় শিকার হলেন জাকের আলি অনিক। ২০ বলে ১ রান করেন। ৯০ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ।
২০.১৪
শরিফুল আউট
চা বিরতির পর ফিরেই সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। শরিফুল ইসলামকে আউট করেছেন রাবাদা। ২ বলে ২ রান করেন।
১৯.৪৭
চা বিরতি
চা বিরতির আগে ২৭ ওভারে ৬ উইকেটে ৮৫ রান তুলেছে বাংলাদেশ। জাকের শূন্যতে অপরাজিত আছেন।
১৯.৪৫
হৃদয়ও ফিরলেন
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। সিমন হার্মারের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়। ৪২ বলে ১৯ রান করেন। ৮৫ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।
১৯.৪১
লিটন আউট
৭৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। মার্কো জানসেনের বলে ক্যাচ দিয়েছেন। ১৬ বলে ৮ রান করেন।
১৯.১৬
মুমিনুল বোল্ড
২১তম ওভারে মুল্ডারের দ্বিতীয় বলে বোল্ড হয়েছেন মুমিনুল। ৫১ বলে ১৮ রান করেন। বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে ৪ উইকেটে ৬২ রান।
১৮.৫৪
বেঁচে গেলেন হৃদয়
নর্কিয়ার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে মার্করাম সেই ক্যাচ নিলেও তার আগে মাটিতে পড়ে বল। অনফিল্ড আম্পয়ার বুঝতে না পারায় থার্ড আম্পায়ারের স্মরণাপন্ন হলেও তিনি নটআউট দেন।
১৮.৪৫
শান্তকেও ফেরালেন নর্টজে
দ্বিতীয় বলে রবিনকে আউট করার পর চতুর্থ বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও আউট করেছেন নর্টজে। এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছেন এ পেসার।
১৮.৪০
বোল্ড হলেন রবিন
রাবাদা ও জানসেনের পর বল করতে আসেন এইনরিখ নর্টজে। দ্বিতীয় ওভারে এসেই উইকেট পান তিনি। বোল্ড করেন মাহফিজুল ইসলাম রবিনকে। এ ব্যাটারের থেকে আসে ২৩ রান।
১৭.৫২
রানের চাকা ঘোরাচ্চেন রবিন-মুমিনুল
তানজিদ তামিম দ্রুত আউট হওয়ার পর রানের চাকা ঘোরাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন ও মুমিনুল হক। সাউথ আফ্রিকা পেসারদের ইনসুইং, আউট সুইংয়ে ব্যাট করতে কষ্ট হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের।
১৭.৫২
শুরুতেই তামিমের বিদায়
ব্যাটিংয়ের শুরুতেই তানজিদ হাসান তামিমের বিদায় হয়েছে। মার্কো জানসেনের বলে খোঁচা দিয়ে ফার্স্ট স্লিপে ক্যাচ দেন। ক্যাচ ধরতে ভুল করেনি উইয়ান মুল্ডার।
১৭.২২
সাউথ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুইস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা, এইনরিখ নর্টজে।
১৭.২০
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং খালেদ আহমেদ।
১৭.১৭
টস
সেঞ্চুরিয়ন টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে ডেকেছে সাউথ আফ্রিকা
১৭.১৫
টস কখন
বাংলাদেশ সময় ৫টা ১৫ মিনিটে টস হবে। খেলা শুরু হবে আরও ২৫ মিনিট পর, অর্থাৎ ৫টা ৪০ মিনিটে এবং দিনের খেলা হবে ৬০ ওভার।
১৬.০০
পিচের কাভার উঠেছে
সেঞ্চুরিয়নে বৃষ্টি থেমেছে। মধ্যাহ্ন বিরতির মাঝেই পিচের কভার উঠেছে।
১৫.৩০
প্রথম শেষে ভেস্তে গেল
সেঞ্চুরিয়নের মধ্যাহ্ন বিরতির সময় এগিয়ে ১১:৩০ মিনিটে নিয়ে আসা হয়েছিল। বৃষ্টি কারণে টস ছাড়াই ভেসে গেছে প্রথম সেশন।
১৪.৫৫
প্রথম সেশন ভেস্তে যাওয়ার শঙ্কা
সেঞ্চুরিয়নের বৃষ্টি, সম্ভব হয়নি টস করার। বৃষ্টি কারণে প্রথম সেশনের খেলা ভেস্তে যাওয়ার শঙ্কা। স্থানীয় সময় অনুযায়ী আর ১ ঘণ্টা পরে মধ্যাহ্ন বিরতি।
১৪.৩৫
আবারও বৃষ্টি
সেঞ্চুরিয়নের স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে আবারও বৃষ্টি শুরু হয়েছে।
১৪.৩০
পেরোচ্ছে সময়
সেঞ্চুরিয়নের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ গড়ানোর কথা থাকলেও তা আর হয়ে উঠেনি। সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে বাজে সকালে সাড়ে ১০টা, তবে এখন পর্যন্ত হয়নি টস।
১৪.১৮
বৃষ্টি থেমেছে, তবে!
বৃষ্টি থামে গেলেও আকাশা এখনও মেঘলা। পিচ ঢাকা, আউটফিল্ডের কিছু জায়গা ভেজা।
১৪.০৩
প্রোটিয়াদের অধিনায়কত্বে পরিবর্তন
জোহানেসবার্গে চোট ছিটকে গেছেন টেম্বা বাভুমা। তার বদলে দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম।
১৩.৫৫
আবারও ফিরেছে বৃষ্টি
সেঞ্চুরিয়নে একবার থেমে আবারও শুরু হয়েছে বৃষ্টি। ছাতা হাতে অপাক্ষায় দর্শকরা।
১৩.৩২
টসে দেরি
সেঞ্চুরিয়নে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে টসে দেরি। ঢেকে রাখা হয়েছে মূল পিচ ও বোলারদের রান-আপ।
১৩.০৫
১৩.০৩
১৩.০০






