সেঞ্চুরিয়নে ব্যাটিং ধস, একশও করতে পারল না বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্টে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। কাগিদো রাবাদা ও মার্কো জানসেনদের তোপে একশ রানও করতে পারল না বাংলাদেশ। মাত্র ৩ ঘণ্টা ক্রিজে থেকেই অলআউট হয়েছে টিম টাইগার্স।
সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ব্যাটে পাঠিয়ে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে সাউথ আফ্রিকা বোলাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রান করেন, খেলেছেন ৪০ বল। ৪২ বলে ১৯ রান করেন তাওহীদ হৃদয়। ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল হক। বাকিদের মধ্যে লিটন দাস করেন ৮ রান।
রাবাদা ও জানসেন নিয়েছেন ৩টি করে উইকেট। এনরিখ নর্তজে ২ উইকেট এবং উইয়ান মুল্ডার ও সিমন হার্মার নেন একটি করে উইকেট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



