ক্রিকেট

প্রোটিয়ারা পারলেও কেন পারেনি বাংলাদেশ, যা বললেন শরিফুল

সেঞ্চুরিয়ন টেস্ট

প্রোটিয়ারা পারলেও কেন পারেনি বাংলাদেশ, যা বললেন শরিফুল

সেঞ্চুরিয়ন টেস্টে বোলিংয়ে সুবিধা করতে পারছেন না বাংলাদেশের পেসাররা। ২৩ বছর পর ৪ পোসার নিয়ে নেমেছে টিম টাইগার্স। স্বাগতিকদের কাগিসো রাবাদা-মার্কো জানসেনরা পারলেও বাংলাদেশের চার পেসার তেমন সাফল্য পায়নি। এক সেশনের কিছু বেশি কাটিয়ে অলআউট হয় সফরকারীরা, সেখানে প্রোটিয়ারা চার সেশন ব্যাট করে ছুটছে।

সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায়। জবাবে ১১৫ ওভারে ৭ উইকেটে ৪৯৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। ৪০৩ রান লিডে নিয়ে ফেলেছে সাউথ আফ্রিকা। হাতে তিন উইকেট। তিনদিন বাকি ম্যাচের।

গত দিনের খেলা শেষে বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে আসেন। বাংলাদেশ দলের রসকষহীন বোলিং সর্ম্পকে বলেন।

‘সাউথ আফ্রিকার বোলাররা সত্যিই খুব ভালো বল করেছে। আমরা শৃঙ্খলা বজায় রেখে বল করতে পারিনি। স্বীকার করছি, আমাদের বোলিং যথেষ্ট ভালো ছিল না। আমরা ওভারের শুরুতে এবং শেষে এমন বল করেছি যা সহজেই বাউন্ডারিতে পরিণত হয়েছে। আমরা প্রতিপক্ষকে কিছু সহজ বাউন্ডারি উপহার দিয়েছি। যা তাদের ব্যাটাররা কাজে লাগিয়েছে।’

‘হয়তো আমরা অনেক বাইরের দিকে বল করেছি। যার ফলে তারা বেশি কাট শট খেলার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে পরিকল্পনা করতে হবে। আগের ম্যাচগুলোর তুলনায় আমরা এবার ভালো বল করতে পারিনি। সবচেয়ে হতাশাজনক বিষয়, প্রায় সবাই একই ধরনের ভুল করেছে। আমাদের সম্মিলিতভাবে উন্নতি করতে হবে।’

বিষয়:টেস্ট সিরিজ বাংলাদেশ শরিফুল ইসলাম সংবাদ সম্মেলন সাউথ আফ্রিকা সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…