ক্রিকেট

ব্যাটিং ধসের পর প্রথম দিনে বাংলাদেশের সাফল্য এক উইকেট

ব্যাটিং ধসের পর প্রথম দিনে বাংলাদেশের সাফল্য এক উইকেট

সেঞ্চুরিয়ন টেস্টে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো জানসেনদের তোপে একশ রানও করতে পারেনি বাংলাদেশ। এক সেশনের চেয়ে সামান্য কিছুটা বেশি সময় কাটিয়ে অলআউট হয়েছে টিম টাইগার্স। এরপর বল হাতেও সুবিধা করতে পারেনি খুব। প্রথম দিনে কেবল প্রোটিয়াদের এক উইকেটই নিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রানে দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। এখনও ৩ রানে পিছিয়ে তারা। অ্যাকারম্যান ৪৬ রানে এবং জুবায়ের হামজা ৯ রানে শুরু করবেন।

বাংলাদেশের ব্যাটিং ধসের পর প্রোটিয়ারা ব্যাটে নেমে ভালো শুরু পায়। উদ্বোধনী জুটিতে ৪৯ রান তোলেন এইডেন মার্করাম ও মার্কুয়েজ অ্যাকারম্যান। ২৩ বলে ২১ রানে মার্করাম আউট হলে জুটি ভাঙে। এরপর অ্যাকারম্যান ও জুবায়ের হামজা দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইবাদত হোসেন।

এর আগে ব্যাটে পাঠিয়ে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে সাউথ আফ্রিকা বোলাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রান করেন, খেলেছেন ৪০ বল। ৪২ বলে ১৯ রান করেন তাওহীদ হৃদয়। ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল হক। বাকিদের মধ্যে লিটন দাস করেন ৮ রান।

রাবাদা ও জানসেন নিয়েছেন ৩টি করে উইকেট। এনরিখ নর্তজে ২ উইকেট এবং উইয়ান মুল্ডার ও সিমন হার্মার নেন একটি করে উইকেট।

বিষয়:অ্যাকারম্যান ইবাদত ওয়ানডে সিরিজ জানসেন বাংলাদেশ রাবাদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…