চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে নিরাপদে আছি, পরিবারও চিন্তামুক্ত: সোহেল রানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জিমে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের সরকার পতনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিমানবন্দর। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই মুহুর্তে টিম হোটেলে জামাল-তপুরা নিরাপদে আছেন। বাফুফের ভিডিওবার্তায় এমন তথ্য জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

ভিডিওবার্তায় সোহেল জানান, ‘আলহামদুলিল্লাহ, গতকালের থেকে আজকে আমাদের দলের অবস্থা ভালো। কারণ গতকাল নেপালে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক শান্ত। আর্মি সবকিছু দেখতেছে, এজন্য কোনোরকম ঝামেলা বা ওরকম কিছু নেই।’

‘পরিবারের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। আর্মি দায়িত্ব নেয়ায় নিরাপত্তা নিয়ে পরিবারের কেউ আর তেমন চিন্তা করছে না। এজন্য আমাদের হোটেলের বর্তমান অবস্থা ভালো বলে মনে করছি। পরিবারও চিন্তা মুক্ত আছে। আজকে সকালের নাস্তার পর আমাদের যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর মধ্যে জিম সেশন করেছি। আমাদের যে সূচী থাকে সেই অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে সময় কাটাচ্ছি।’

জাতীয় দলকে ফেরানো নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টার চেষ্টা নিয়ে সোহেল বলেন, ‘আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রেসিডেন্ট তাবিথ আউয়াল ভাই, ক্রীড়া উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন, তারা চেষ্টা করছেন কিভাবে আমাদের নিরাপদে বাংলাদেশে আনা যায়। সেটা নিয়ে তারা কাজ করছেন, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।’

উল্লেখ্য, নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়েছিল। মঙ্গলবার বাংলাদেশ দলের দেশে ফেরার কথা থাকলেও বিমানের ফ্লাইট বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি।

ট্যাগ: নেপালফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসোহেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবিধাবাদীরা আন্দোলন হাইজ্যাক করে নিয়ে গেছে: নেপাল জেন-জি

পরবর্তী

‘আওয়ারাপন ২’-এ ইমরানের নায়িকা চূড়ান্ত

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদে ইমরানের নায়িকা চূড়ান্ত, নতুন সিনেমার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ারাপন ২’-এ ইমরানের নায়িকা চূড়ান্ত

নেপালের সেনাপ্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের আহবান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT