চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। একই সময়ে দেশের ফুটবলারদের ব্যস্ত সূচির কারণে বিদেশেই কাটছে ঈদ। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালদ্বীপ- এই তিন ভিন্ন দেশে অবস্থান করছেন দেশের ফুটবলাররা।

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল শুক্রবার রাতে ঢাকা ছাড়ে। শনিবার সকালে তারা পৌঁছান হ্যানয়ে। বিমানবন্দরে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত সোমরা।

এদিকে ব্যাংককের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-২০ নারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে ছবি পোস্ট করে লিখেছে, ‘ব্যাংককে অবতরণ। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল থাইল্যান্ডে পৌঁছেছে। এরই মধ্যে টিম হোটেলে চেক ইন করেছে।’

Banglabid

ঈদের ছুটি শেষে ব্যস্ততা শুরু হবে ছেলেদের বয়সভিত্তিক দলেরও। অনূর্ধ্ব-২০ সাফ খেলতে তারা চলে গেছে মালদ্বীপে। এই দলে আছেন- যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। মালদ্বীপে পৌঁছার পর বাফুফে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘মালদ্বীপে অবতরণ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দল পৌঁছে গেছে।’

বিদেশে উড়াল দেয়ার আগে দেশে যখন ছিলেন ফুটবলাররা, তাদের মধ্যে গুলশানের হোটেল রেনেসাঁয় অবস্থান করছিল ছেলেদের জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা। কিন্তু নারী ফুটবলাররা ছিলেন বাফুফে ভবনে। থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে দলের বর্তমান অবস্থা ও প্রস্তুতিসহ অনেক বিষয়ে কথা বলেছিলেন বাটলার।

বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় নারী দলের কোচ বলেছিলেন, ‘আমি জানি আমরা এখন রেনেসাঁয় বসে স্টেক এবং ভালো কোন সবজি খাচ্ছি না। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। ফলাফলের কথা চিন্তা না করে আমরা আমাদের সেরাটা দেব।’

Reneta

আমিনুল হক গত রাতে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেখা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, কোচ হাভিয়ের ক্যাবরেরা, জামাল ভূঁইয়াসহ বিশাল বহরের সঙ্গে ছবি তোলেন আমিনুল। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন, ‘আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আমিনুল হক দেখা করতে এসেছেন।’

বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের জন্য ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছেলেদের জাতীয় দল ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। যার মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। আর মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু রোববার। পরদিন ২৪ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালবাংলাদেশভিয়েতনামমালদ্বীপলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপসিঙ্গাপুরহামজা
শেয়ারTweetPin1

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT