ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে যে তারকাকে পাচ্ছে না বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে যে তারকাকে পাচ্ছে না বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের আগে বড় ধাক্কার মুখোমুখি বার্সেলোনা। দলের সবচেয়ে ফর্মে থাকা তারকাকে পাচ্ছে না ক্লাবটি। চোটের কারণে অন্তত দুটি ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা।

শনিবার রাতে লা লিগায় গেতাফে এবং ১৪ অক্টোবর গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে বার্সা। দুটি ম্যাচেই ব্রাজিল তারকাকে পাচ্ছে না কাতালান ক্লাবটি।

সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান রাফিনহা। এরপরই কোচ হ্যান্সি ফ্লিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মৌসমে বার্সোলনার জার্সি গায়ে রাফিনহা ছিলের দুর্দান্ত। আট ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন তারকা।

শুক্রবার বার্সা কোচ বলেন, ‘রাফিনহা বার্সেলোনার পরবর্তী দুটি ম্যাচ খেলতে পারবেন না, তবে তিনি গুরুতর কোনো চোটে পড়েননি। কিন্তু বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে, কারণ তার অনেক আঘাত ছিল।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা রাফিনিয়া হ্যান্সি ফ্লিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…