চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দুর্বলতা আছে, বাংলাদেশ অধিনায়ক-কোচের জয়ের প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক ও কোচের প্রেস কনফারেন্সে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে মূলপর্বে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের। তারপরও মঙ্গলবার বাছাইয়ে দুদলের ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি নেই। আগেরদিন কথা বলেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, ভারতের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ। খেলা সরাসরি দেখাবে আইস্ক্রিন।

ভারত দলের সংবাদ সম্মেলনের পর আসেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। জামাল বললেন, ‘এখন আমরা নিয়মিত গোল করছি, দল উন্নতি করছে। তবে দিনশেষে আমাদের জিততে হবে। ম্যাচে কারা খেলবে, কারা খেলবে না এটা তার(কোচের) সিদ্ধান্ত।’

‘ভারত যে দল নিয়ে এসেছে, সেটাতে বেশকিছু দুর্বলতা রয়েছে। তাদের প্রো লিগ এখনও শুরু হয়নি, তাদের অবস্থাও এখন ভালো নয়। এটাকে আমাদের ক্যাশ করতে হবে। ভারত ম্যাচ কঠিন হতে চলেছে। কারণ তারা বেশ পেশাদার ফুটবল খেলে। কিন্তু ম্যাচে আমরা জয় চাই।’

ভারতের বিপক্ষে ২২ বছর ধরে জেতে না বাংলাদেশ। কোচ ক্যাবরেরা বললেন, ‘ভারতের বিপক্ষে আমরা অনেকদিন ম্যাচ জিতিনি। আমরা তিন পয়েন্ট আদায় করতে চাই, ম্যাচটা জিততে চাই। দুদলই ম্যাচ জিততে পারে। বাংলাদেশ দলে কোন চোট নেই।’

এশিয়ান কাপের বাছাইয়ে তলানির দুই ভারত ও বাংলাদেশ। গ্রুপে তিনে বাংলাদেশ, চারে ভারত। ১৮ নভেম্বরের ম্যাচ দিয়ে বছর শেষ করবেন জামালরা। খেলা ঢাকা জাতীয় স্টেডিয়ামে, শুরু হবে রাত ৮টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপক্যাবরেরাজামালবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT