বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এর সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

এসময় প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।

পাশাপাশি প্যাভিলিয়নে উপস্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ও অন্যান্য প্রদর্শনীর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি প্যাভিলিয়নের সামগ্রিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ ও অর্জন তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শনীর বিষয়বস্তু এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

বিষয়:কপ-৩১ সম্মেলন তারেক রহমান প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…