বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বিষয়:কপ-৩১ সম্মেলন জাতিসংঘ প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…