ফুটবল

১০০ ধাপ পেছনের বাংলাদেশের বিপক্ষে অহংকারী হচ্ছে না চাইনিজ তাইপে

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে, যেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা র‍্যাঙ্কিংয়ে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। দলটি বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে আছে। ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল। শক্তি ও সামর্থ্যের বিচারে অনেকখানি এগিয়ে থাকলেও সফরকারী দল অহংকারী হতে নারাজ। কোচ চান হিউং মিন জানালেন, প্রতিপক্ষকে তিনি সমীহই করছেন। ভিন্ন কন্ডিশনে অ্যাওয়ে ম্যাচ খেলাটা চ্যালেঞ্জিং হবে, এমন ভাবছেন।

চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল ৩১মে ও ৩ জুন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলা দুটি মাঠে গড়াবে। প্রথম ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিথি দলের কোচ ও অধিনায়ক হাজির হন।

চান হিউং মিন বললেন, ‘আমার দল এবছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের প্রতি আমার সম্মান থাকবে। অহংকার দেখানোর কিছু নেই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকাটা আন্তর্জাতিক ফুটবলে যেকোনো দলের জন্যই কঠিন কাজ। সেটা আমাদের করে দেখাতে হবে।’

‘বাংলাদেশের খেলা এশিয়ান গেমসে দেখেছি। যদিও আমাদের গ্রুপে ছিল না। চাইনিজ তাইপের নারী ফুটবলের ঐতিহ্য অনেক দীর্ঘ। তবে এশিয়ার অনেক দল নারী ফুটবলে উন্নতি করছে।’

দল হিসেবে চাইনিজ তাইপে গড়ে ওঠার ভেতর দিয়ে যাচ্ছে, জানালেন দলটির কোচ। বাংলাদেশের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে ৮-১০ জন ফুটবলারই নতুন মুখ। তাদের মধ্যে ৬ জন অনূর্ধ্ব-২০ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রতি মাসেই জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প হয়।

বিষয়:চাইনিজ তাইপে চান হিউং মিন ফিফা ফিফা প্রীতি ম্যাচ বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…