ফুটবল

‘সামনের মৌসুমে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগ হবে’

ফুটবল

ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথিরা ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে একটি ট্রফি প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে মেয়েদের ফুটবলে বয়সভিত্তিক নানা প্রতিযোগিতা থাকলেও নেই জাতীয় লিগ ও সুপার লিগ। সেই কাজটি করতে বেশ আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এমন জানালেন।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন লাল-সবুজের বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগের কথা তুলে ধরেন ফাহাদ করিম।

‘আমরা খুবই ভাগ্যবান, আমাদের সৌভাগ্য অনেক যে মেয়েরা আমাদের গর্বিত এবং চমৎকার একটি উপহার দিয়েছেন। যেকোনো নির্বাচিত বডির একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত প্রয়োজন এবং আমরা খুবই ভাগ্যবান যে তারা সেই মোমেন্টামটা আমাদের খুব তাড়াতাড়ি দিয়েছেন। তার মানে তাদের জন্য আমাদের কাজও খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, এমনকি ফুটবলের জন্য আমাদের অনেককিছু করতে হবে।’

‘আমরা খুব ভালো একটি দল পেয়েছি, যাদের বিভিন্ন ধরনের পটভূমি রয়েছে এবং যাদের সবাই ফুটবলকে ভালোবাসে। তাদের মতো খেলোয়াড় যদি আমরা পাশে পাই, তাদের থেকে আমরা আরও বেশিকিছু চাইতে পারব। যদি দলটাকে দেখেন, মনে হয় না এর থেকে বেশি প্রতিনিধিত্ব করার মতো আর কিছু আছে। এখানে ভৌগলিক, ধর্মীয়, ক্ষুদ্রজাতি সত্ত্বার প্রতিনিধিত্ব করার মতো সবাই আছে। তারা সবাই একসাথে থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।’

‘মেয়েরা যেভাবে ভালো খেলা শুরু করেছেন, তাদের নিয়ে কাজ না করে বসে থাকার উপায় নেই। আমি আমার এবং দলের সকলের পক্ষ থেকে বলতে চাই, আগামী মৌসুমে অবশ্যই একটি জাতীয় লিগ হবে এবং একটি সুপার লিগও হবে।’

বিষয়:চ্যানেল আই ফাহাদ বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…