ফুটবল

মেয়েদের সাফে যেসব পুরস্কার পকেটে উঠল বাংলাদেশের

বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ফুটবল দলের একজন খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আসরে টানা ছয় ম্যাচে অপরাজিত ছিল আফঈদা খন্দকারের দল, জিতেছে বয়সভিত্তিকে হ্যাটট্রিক শিরোপা। সুবাদে আসরের বেশ কিছু পুরস্কারও উঠেছে তাদের পকেটে। তবে অল্পের জন্য সবগুলো পুরস্কার নিজেদের করে নিতে পারেনি লাল-সবুজের মেয়েরা।

এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মাত্র তিন ম্যাচ খেলা বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। শিরোপা নির্ধারনী নেপালের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন এ ফরোয়র্ড।

আসরের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখার আগে করেছিলেন এক গোল। এছাড়া প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন আরও তিন গোল। তিন ম্যাচে মোট আট গোল করায় আসরের সেরা খেলোয়াড়ের তকমা পেয়েছেন তিনি।

এবারের আসরের সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের মিলি আক্তার। তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে এক গোল হজম করেছিলেন এ গোলকিপার। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কোনো গোল হজম করেননি।

বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচেও তার হাত গলে কোনো গোল হয়নি। প্রথম দুই ম্যাচে সেরা একাদশে ছিলেন না মিলি।

বিষয়:নেপাল বাফুফে বাংলাদেশ ভুটান মিলি সাগরিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…