চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠের সুবিধাটা একদমই কাজে লাগাতে পারেনি শ্রীলঙ্কা। শুধু তাই-ই নয়, নিজেদের দর্শকদের সামনে বরং স্বাগতিকদের লেগেছে আরও নাজুক। এই সুযোগটা কাজে লাগিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। একের পর এক দুর্দান্ত গোলে স্বাগতিক রক্ষণকে বিধ্বস্ত করেছেন মুর্শেদ-রুবেলরা । আর তাতে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়িনশীপে চমৎকার শুরু হয়েছে বাংলাদেশের।

কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজ যুবাদের হয়ে দুটি গোল করেছেন মুর্শেদ আলী। একটি করে গোল করেছেন রুবেল শেখ, নাজিম উদ্দিন ও সিরাজুল ইসলাম রানা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে লাল-সবুজের দলকে লিড এনে দেন রুবেল শেখ। ডি-বক্সের বাইরে থেকে মিরাজুল ইসলামের জোরালো শট ফিরিয়ে দিলেও আয়ত্তে রাখতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। সহজ সুযোগ পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি রুবেল।

এগিয়ে যাওয়ার পরের মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু এবার আশিুকুর রহমানের শট যায় গোলপোস্টের উপর দিয়ে। নবম মিনিটে লিড দ্বিগুণ করেন মুর্শেদ আলী। গোলপোস্টের কাছ থেকে পারভেজ আহমেদের থ্রোতে হেড করে জালের দেখা পান এই উইঙ্গার।

২ গোলে পিছিয়ে গিয়েও ইমরান-রানাদের রক্ষণে চড়াও হতে পারেনি শ্রীলঙ্কান ফরোয়ার্ডরা। বরং নিজেদের রক্ষণভাগ সামলাতেই ঘাম ঝরেছে স্বাগতিকে ফুটবলারদের। প্রথমার্ধের বাকি সময়ে বেশকিছু সহজ সুযোগ হারিয়েছে বাংলাদেশও। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আগের মতো আক্রমণের ধার বজায় রাখতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়ে ইমরানদের রক্ষণে চাপ সৃষ্টি করে শ্রীলঙ্কা। তবে এবারেও জালে বল জড়াতে ব্যর্থ স্বাগতিক ফরোয়ার্ডরা।

Reneta

উল্টো ৭৫ তম মিনিটে ব্যবধান তিনগুণ করে বাংলাদেশ। সতীর্থের করা ক্রস থেকে হালকা পায়ের ছোঁয়ায় স্কোরশিটে নাম লেখান মুর্শেদ।

বাংলাদেশের গোলরক্ষক আসিফের ভুলকে কাজে লাগিয়ে ৭৭ তম মিনিটে ব্যবধান কমায় শ্রীলঙ্কা। তবে প্রথমবার জালে বল জড়ানোর উল্লাসটা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।

৭৯ তম মিনিটে মুর্শেদের করা ফ্রি-কিক থেকে হেডে গোল করেন সিরাজুল ইসলাম রানা। এরপর অতিরিক্ত সময়ে নাজিম উদ্দিনের গোলে ব্যবধান টা ৫-১ এ নিয়ে যায় লাল-সবুজের যুবারা। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT