ক্রিকেট

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের জন্য ক্রিকেট খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে দিনের খেলা। সর্বোচ্চ ১ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাবেন দর্শক।

আগামী বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে টেস্টের পাঁচ দিনের লড়াই। টিকিট পাওয়া যাবে একদিন আগে থেকে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে সংগ্রহ করতে হবে।

অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফিসিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেটডটকম থেকে একজন সর্বোচ্চ দুটি টিকিট নিশ্চিত করতে পারবেন। খেলার আগে তাদের টিকিট সংগ্রহ করতে হবে শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে।

ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। ক্লাব হাউস ৩০০, নর্থ ও সাউথ স্ট্যান্ড ২০০ ও ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা।

বিষয়:টিকিট তামিম মিরপুর লিটন সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…