ক্রিকেট

ফাইনালে অনুজ্জ্বল সাকিব, শিরোপা জেতা হল না আটলান্টার

ফাইনালে অনুজ্জ্বল সাকিব, শিরোপা জেতা হল না আটলান্টার

যুক্তরাষ্ট্রে আটলান্টা ওপেনের ফাইনালে প্রাইম গ্ল্যাডিয়েটরের বিপক্ষে হেরেছে সাকিব আল হাসানদের আটলান্টা ফায়ার। সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স করলেও ফাইনালে প্রত্যাশা পূরণ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। ২৪ রানে জিতে শিরোপা নিশ্চিত পরে প্রাইম গ্ল্যাডিয়েটর।

সোমবার টসে হেরে বোলিংয়ে নামে সাকিবের দল। অনিয়ন্ত্রিত বোলিংয়ে গ্ল্যাডিয়েটর ৬ উইকেটে ২০৭ রান করে। জবাবে নেমে ৮ উইকেটে ১৮৩ রানে রানে থামে আটলান্টা।

ম্যাথিউস ট্রম্পের সেঞ্চুরিতে ২০৭ রানের পাহাড়সম সংগ্রহ তোলে গ্ল্যাডিয়েটর। ২ চার ও ১০ ছক্কায় ৫৬ বলে ১০৩ রান করেন তিনি।

এদিন বোলিংয়ে নিষ্প্রভ ছিলেন সাকিব। ৪ ওভারে ৪৭ রান খরচায় কোনো উইকেট তুলতে পারেননি তিনি।

রানতাড়ায় নেমে সুবিধা করতে পারেনি আটলান্টা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৪৭ রান করেন শ্যাডলি ভ্যানশাল্কউইক। সাকিব ১০ বলে করেন ১৬ রান।

গ্ল্যাডিয়েটরের হয়ে গোলাম মুদাসসর খান, প্রণব ভাট্টাড ও শুভম রঞ্জনে ২টি করে উইকেট নেন।

বিষয়:আটলান্টা ফায়ার প্রাইম গ্ল্যাডিয়েটর সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…