চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আইএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টির নতুন আসরকে সামনে রেখে দল গুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী আসরের প্লেয়ার ড্রাফট ও নিলামের আগে রিটেনশন বা খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশ করেছে দলগুলো, যেখানে বাংলাদেশি সমর্থকদের জন্য এসেছে মিশ্র খবর। 

বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ওপর আবারও আস্থা রেখেছে দুবাই ক্যাপিটালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি আগের বছরের মতো এবারও ‘কাটার মাস্টার’খ্যাত মোস্তাফিজকে দলে ধরে রেখেছে। গত মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত বোলিং ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সের কারণেই তাকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মোস্তাফিজকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়ে দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘আমাদের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমান আরও এক মৌসুমের জন্য ফিরে আসছেন।’

Banglabid

তবে মোস্তাফিজকে রেখে দিলেও অন্য দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের নিজ ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল এমআই এমিরেটস বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে না রেখে নিলামের আগে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, গতিময় পেসার তাসকিন আহমেদকেও ধরে রাখেনি শারজা ওয়ারিয়র্স।

প্লেয়ার ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মূল স্কোয়াড সাজাতে গিয়ে বিদেশি কোটায় বেশ কিছু রদবদল এনেছে। ফলে আসন্ন নিলামে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে আবারও ‘ড্রাফট পুল’ এ‘তে দেখা যাবে। আগামী আসরে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এই দুই অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটারকে দলে টানে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএল আইপিএলএমআই এমিরেটসতাসকিনদিল্লি ক্যাপিটালসমোস্তাফিজলিড স্পোর্টসশারজাসাকিব
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT